1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

আড়াইহাজারে গ্যাস লাইন বিস্ফোরণে নিহত ১, দগ্ধ ৩

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৩ জন দেখেছেন

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় গ্যাস লাইন বিস্ফোরণে নিপা (২৫) নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে তিনজন। তাদেরকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) মধ্যরাতে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- সোহান তালুকদার (৪৫), তার স্ত্রী সায়মা আক্তার (৪০) ও মৃত নিপার মা হাসিনা মমতাজ (৫৫)।

দগ্ধ সোহানের ভাগিনা ফাহিম মোল্লা জানান, আড়াইহাজার বাজারের পাশে একটি বাড়ির চতুর্থ তলায় ভাড়া থাকেন সোহান এবং তার স্ত্রী সায়মা। তাদের পাশের বাসায় থাকেন নিপা। রাত বারোটার দিকে তিনি খবর পান, ওই বাসায় বিস্ফোরণে আগুন লেগেছে। তখন তিনি ওই বাসা থেকে তাদেরকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল নিয়ে যান। সেখান থেকে সকালে তাদেরকে শেখ হাসিনা ইনস্টিটিউটে নিয়ে আসেন।

তিনি আরও জানান, সোহান স্থানীয় ফকির গার্মেন্টসে চাকরি করেন। তার স্ত্রী সায়মা গৃহিণী। আর তাদের পাশের বাসায় ভাড়া থাকে নিপা। কয়েকদিন আগে নিপার মা হাসিনা মমতাজ ওই বাসায় বেড়াতে এসেছিলেন। রাতে আগুনে তারা ৪ জনই দগ্ধ হয়েছেন। তবে কি থেকে এই বিস্ফোরণ হয়েছে তা জানাতে পারেননি ফাহিম।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকরা জানিয়েছেন, হাসিনা মমতাজ, সায়মা ও সোহান নামে আরও তিনজন ভর্তি রয়েছেন। তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )