1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম
উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তে উত্তাল চুয়েট, সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল বিদায়ের সুরে জাতিসংঘ প্রধান গুতেরেস, আলোচনায় গাজা উপত্যকা, এআই ও নিরাপত্তা পরিষদ রাতে ঘরে ঘুমিয়েছিল মাদ্রাসাছাত্র, সকালে ধান ক্ষেতের পাশে মরদেহ যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’ পোস্ট দেয়া ছাত্রদল নেতা বহিষ্কার শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শাহ ফরিদ আহমেদের ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ জ্বালানি নিয়ে পোস্ট করায় পদ হারালেন ছাত্রদল নেতা ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর ঝোপে মিলল ৮ বছরের শিশুর মরদেহ ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই

মাস্কের সঙ্গে প্রেমের গুঞ্জনে স্ত্রীকে ডিভোর্স দিলেন গুগলের সহ-প্রতিষ্ঠাতা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪৬ জন দেখেছেন

প্রযুক্তি প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী তথা বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের ইলন মাস্কের সঙ্গে পরকীয়া থাকার সন্দেহে তড়িঘড়ি করে স্ত্রী নিকোল শানাহানকে ডিভোর্স দিয়েছেন সার্চ ইঞ্জিন গুগলের সহ-প্রতিষ্ঠাতা সের্গেই ব্রিন। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সের্গেইয়ের স্ত্রী নিকোল পেশায় আইনজীবী এবং ব্যবসার সঙ্গেও যুক্ত। বছর তিনেক আগে তিনি মাস্কের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়ান বলে সামনে আসে। তার পর ২০২১ সাল থেকে সের্গেই এবং নিকোল আলাদা থাকতে শুরু করেন। ২০২২ সালে বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করেন সের্গেই। আবেদনে জানান, স্ত্রীর সঙ্গে বনিবনা হচ্ছে না বলেই এমন সিদ্ধান্ত।

আদালতের নথির ভিত্তিতে বিজনেস ইনসাইডার জানায়, গত ২৩ মে তালাকনামায় চূড়ান্ত স্বাক্ষর করেন বিচারক। এর আগে গত বছরের জানুয়ারি মাসে নিকোলের বিরুদ্ধে তালাক চেয়ে আবেদন করেন সের্গেই ব্রিন। এতে তিন বছরের বৈবাহিক জীবনে নিকোলের অসামঞ্জস্যপূর্ণ আচরণকে দায়ী করেন তিনি।

২০১৫ সালে ইয়োগা শেখার ক্লাসে এই দুইজনের মধ্যে প্রথম পরিচয় হয় বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। এরপর ২০১৮ সালের ১১ নভেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা দুজন। তবে বিয়ের আগেই অন্তঃসত্ত্বা ছিলেন নিকোল। বিয়ের মাত্র দুই সপ্তাহের মধ্যেই এক কন্যা সন্তানের জন্ম দেন নিকোল।

এ বছর ২৬ মে তাদের বিবাহবিচ্ছেদে সিলমোহর পড়ে। এতদিন বিষয়টি গোপনই ছিল। সের্গেই ও নিকোলের চার বছরের এক কন্যা রয়েছে। দুজনেই মেয়েকে বড় করে তোলায় সমানভাবে দায়-দায়িত্ব পালন করবেন। সপ্তাহ এবং মাসের নিরিখে ভাগ করে সময় কাটাবেন মেয়ের সঙ্গে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )