1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন

ওমরাহ পালনকারী নারীদের পোশাক নির্ধারণ করল সৌদি আরব

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫৮ জন দেখেছেন

ওমরাহ পালন করতে যাওয়া মুসলিম নারীদের পোশাক নির্ধারণ করল সৌদি কর্তৃপক্ষ। ফলে এ পোশাক পরিধান করেই মক্কার গ্রান্ড মসজিদে ওমরাহ করবেন নারীরা। সৌদির ওমরাহ ও হজ মন্ত্রণালয় জানিয়েছে, ওমরাহ পালনের সময় নারীরা চাইলে তাদের পছন্দ অনুযায়ী যে কোনো পোশাক পরতে পারবেন। তবে তা হতে হবে নির্ধারিত নিয়ম-নীতির মধ্যে।

এক্স পোস্টে মন্ত্রণালয় জানায়, নারীরা যে পোশাকই পরিধান করবে তা হবে ঢিলেঢালা, শরীরে কোনো ধরনের অলংকার থাকতে পারবে না এবং শরীর সম্পূর্ণভাবে ঢাকা থাকতে হবে। পবিত্র হজের সময় ব্যতিত যে কোনো সময় ওমরাহ পালন করা যায়। তবে বছরের একটি নির্দিষ্ট সময় ওমরাহ করতে বেশি মানুষের আগমন ঘটে। যেটিকে ওমরাহ মৌসুম হিসেবে বলা হয়। যা হজের পরপরই শুরু হয়।

গত দুই মাস আগে থেকেই সৌদি আরবে ওমরাহ’র মৌসুম শুরু হয়ে গেছে। দেশটি ধারণা করছে এবার ১ কোটি মুসলিম ওমরাহ করতে পবিত্র নগরী মক্কাতে আসবেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )