1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন

‘সুনামির মতো’ বন্যায় লিবিয়ায় নিখোঁজ ১০ হাজার

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৪ জন দেখেছেন

সোমবার ঘূর্ণিঝড় ড্যানিয়ালের প্রভাবে শুধু দারনা শহরেই ২ হাজার ৩০০ লোকের প্রাণহানি হয়েছেন। ছবি: আলজাজিরা

লিবিয়ার পূর্বাঞ্চলে গত সোমবার সংঘটিত ঘূর্ণিঝড় ড্যানিয়েলের প্রভাবে প্রবল বৃষ্টি হয়েছে। এই বৃষ্টির চাপে দারনা শহরের নিকটবর্তী নদীতে দেওয়া দুটি বাঁধ ধ্বসে গেছে। এর ফলে সেখানে দেখা দিয়েছে ‘বিপর্যয়কর পরিস্থিতি’। দেখা দিয়েছে বন্যা।

লিবিয়ার পূর্বাঞ্চলের স্বঘোষিত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারেক আল খারাজ জানিয়েছেন, ভয়াবহ এই বন্যার পানিতে ডুবে বা ভেসে গিয়ে এখন পর্যন্ত প্রাণহানি হয়েছে ৫ হাজার ২০০ লোকের। অবশ্য তার এই মন্তব্যের পর আরও ১০০ লোকের প্রাণহানির খবর এসেছে। খবর এপি, বিবিসি, সিএনএন ও আলজাজিরার।

আন্তর্জাতিক দাতব্য সংস্থা রেড ক্রিসেন্ট জানিয়েছে, বন্যায় ১০ হাজার লোককে সমুদ্রের দিকে ভাসিয়ে নিয়ে গেছে।

এদিকে স্থানীয় কর্তৃপক্ষের বয়ানে জানা গেছে, পুরো দারনা শহরই ভেসে গেছে। বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহরটির অ্যাম্বুলেন্স সোসাইটি জানিয়েছে, শুধুমাত্র এই শহরেই ২ হাজার ৩০০ লোক নিহত হয়েছেন।

এই বন্যাকে অনেকে ‌‘সুনামির মতো’ বলেও আখ্যায়িত করেছেন। সমুদ্রের পানিতে যারা ভেসে গেছেন, তাদের মরদেহ পানি থেকে উদ্ধারে হিমশিম খাচ্ছেন উদ্ধারকারীরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )