1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন

মরক্কোয় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য খুলে দেওয়া হলো রোনালদোর হোটেল

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩৪ জন দেখেছেন

মরক্কোর ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য এগিয়ে এসেছে পর্তুগাল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। বিপর্যস্ত মানুষদের আশ্রয়ে মরক্কোতে অবস্থিত নিজের হোটেল খুলে দিয়েছেন তিনি।

 

শুক্রবার (৮ সেপ্টেম্বর) মধ্যরাতে মরক্কোর মারাক্কেশ শহর ও এর আশপাশের বিস্তীর্ণ অঞ্চল ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে। এই ঘটনায় মারা গেছেন ২ হাজারের বেশি মানুষ। আহত ব্যক্তির সংখ্যাও অনেক।

রোনালদোর হোটেল খুলে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে একাধিক ইউরোপিয়ান সংবাদমাধ্যম জানিয়েছে, বিলাসবহুল এই হোটেলটি এখন মরক্কোর ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।। আল নাসরের তারকার হোটেলটির নাম পেস্তানা সিআর সেভেন মারাক্কেশ। রোনালদোর হোটেলটি অবস্থিত মারাক্কেশ শহরের এম অ্যাভিনিউ এলাকায়। হোটেলটিতে ১৭৪টি কক্ষ রয়েছে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে।

 

 

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )