1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

জি২০ সম্মেলনের ফাঁকে স্ত্রীসহ মন্দিরে ঋষি সুনাক

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৭ জন দেখেছেন

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আজকে অক্ষতা মূর্তিকে নিয়ে দিল্লিতে অক্ষরধাম মন্দিরে গেছেন ঋষি সুনাক। এ সময় মন্দির ও তাদের যাওয়ার পথে নিরাপত্তা জোরদার করা হয়।

গতকালকেই মন্দিরে যাওয়ার ইচ্ছের কথা প্রকাশ করেছিলেন ঋষি। সেইসঙ্গে তিনি জানিয়েছিলেন স্ত্রীকে নিয়ে দিল্লিতে তাদের পছন্দের রেস্তোরাঁগুলোতেও যাবেন।

এছাড়া যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি তার গভীর শ্রদ্ধা এবং তিনি জি-২০ সম্মেলনের ব্যাপক সাফল্যের জন্য মোদিকে সমর্থন করতে আগ্রহী।

 

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাকের এটি প্রথম ভারত সফর। ভারতের সফটওয়্যার বিলিওনিয়ার এনআর নারায়ণ মূর্তির মেয়ের স্বামী হচ্ছেন ঋষি সুনাক।

 

ঋষি সুনাক ২০১৯ সালে এক সাক্ষাৎকারে বিবিসিকে বলেছিলেন, আমার সাংস্কৃতিক প্রতিপালনের কথা যদি বলি, তাহলে সপ্তাহ শেষে শনিবার আমি মন্দিরে গেছি। আমি একজন হিন্দু।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )