1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন

কাল ঢাকায় আসছেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫১ জন দেখেছেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো আগামীকাল দ্বিপাক্ষিক সফরে ঢাকায় আসছেন। সফরকালে ম্যাক্রো ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার শীর্ষ বৈঠক এবং ফরাসি প্রেসিডেন্টের সম্মানে তার দেওয়া ভোজসভায় যোগ দেওয়ার কথা রয়েছে।

দুই নেতার মধ্যে কয়েকটি সমঝোতা চুক্তি স্বাক্ষর এবং একটি যৌথ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রান্সের প্রেসিডেন্টকে অভ্যর্থনা জানাবেন। তাকে বিদায় জানাবেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এমপি। ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে থাকবেন পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন কোলোনা।

বাংলাদেশ ও ফ্রান্সের সরকার আন্তরিকভাবে আশা করছে, ফরাসি প্রেসিডেন্টের বাংলাদেশ সফর দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও নতুন উচ্চতায় নিয়ে যাবে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর আমন্ত্রণে ২০২১ সালের নভেম্বরে ফ্রান্স সফর করেন। প্রায় ৩৩ বছর পর এটিই হবে কোনো ফরাসি প্রেসিডেন্টের বাংলাদেশ সফর। সবশেষ ১৯৯০ সালে বাংলাদেশে এসেছিলেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিটাররান্ড।

 

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )