1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

মোহাম্মদপুরে কুপিয়ে কব্জি বিচ্ছিন্ন করে ভিডিও ভাইরাল, গ্রেফতার ৭

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২২ জন দেখেছেন

রাজধানীর মোহাম্মদপুরে প্রকাশ্যে এক যুবকের হাতের কব্জি বিচ্ছিন্নের পর ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনায় সাতজন গ্রেফতার হয়েছে।

শুক্রবার রাজধানী ও বাগেরহাটে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শনিবার র‌্যাবের পক্ষ থেকে এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়।

গ্রেফতার সাতজনের মধ্যে তিনজনের পরিচয় প্রকাশ করেছে র‍্যাব। তারা হলেন- রাফাত, তুষার ও আহমেদ।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান জানান, সম্প্রতি মোহাম্মদপুরে আরমান নামের এক যুবকের ওপর হামলার পর তার হাতের কব্জি বিচ্ছিন্ন করে সন্ত্রাসীরা। কব্জি বিচ্ছিন্নের ভিডিও ধারণ করে তারা ফেসবুকে ভাইরাল করে। এ ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে সাতজনকে গ্রেফতার করা হয়েছে।

লোমহর্ষক ঘটনা নিয়ে সিসিটিভির একটি ভিডিও গণমাধ্যমকে পাঠিয়েছে র‍্যাব। এতে দেখা যায়, প্রকাশ্যে এক ব্যক্তিকে ধারালো চাপাতি দিয়ে দুজন মিলে কোপাচ্ছে। পরে তারা চলে যায়।

এ ঘটনার বিস্তারিত জানাতে আজ সংবাদ সম্মেলন করার কথা রয়েছে র‌্যাবের।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )