1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন

মরক্কোয় শক্তিশালী ভূমিকম্প, নিহত বেড়ে ৬৩২

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪০ জন দেখেছেন

মরক্কোয় আঘাত হানা ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৬৩২ জন হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রণায় বলেছে, আমরা এখন নিশ্চিত করেছি ৬৩২ জন মারা গেছে এবং ৩২৯ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৫১ জনের অবস্থা আশঙ্কাজনক।

মরক্কোয় স্থানীয় সময় শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাতে এই শক্তিশালী আঘাত হানে। ফলে দেশটির বহু বাসিন্দাকে রাস্তায় রাত কাটাতে হয়েছে।

দেশটির সশস্ত্র বাহিনী সতর্ক করে বলেছে, আফটারশকের জন্য বাসিন্দারা এখনো ঝুঁকির মধ্যে আছেন।

দেশটির এ বাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বাসিন্দাদের নিরাপদে অবস্থান নেওয়ার সতর্ক করেছেন। ইউএসজিএসের পক্ষ থেকে বলা হয়েছে, শুক্রবারের এ ভূমিকম্প অঞ্চলটির জন্য অস্বাভাবিকভাবে শক্তিশালী ছিল।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )