1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর সঙ্গে রুশ পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩৩ জন দেখেছেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালের দিকে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে এ সাক্ষাৎ হয়।

এর আগে বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে দুইদিনের সফরে ঢাকায় পৌঁছান রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন তাকে ফুলের তোড়া হাতে স্বাগত জানান। এরপর সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠকে অংশ নেন।

এদিকে আজ বিকেলেই জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠেয় জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে তার।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )