1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম
​”চলতি বছরেই দেশে ফিরব” — এনডিটিভি-কে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা তুরাগ নদ থেকে দুই দিনে ৩ লাশ উদ্ধার, পরিচয় নিয়ে যা জানা গেল লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা গাইবান্ধা গাইবান্ধায় ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন আটক ১ জন পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা, এই চক্রান্ত কোনো ভাবেই সফল হতে দেবো না: হাদির বোন তিস্তা সেচ প্রকল্পে ১৪০০ কোটি টাকার ‘মহা হরিলুট’: খাতা-কলমে উন্নয়ন, বাস্তবে কৃষকের হাহাকার অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা সাবেক মেয়রকে ছিনিয়ে নিলেন আ.লীগ নেতাকর্মীরা, পুলিশ বলছে পালিয়ে গেছে তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা: আটক মুজাহিদের স্বীকারোক্তি আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ ও প্রবাসবাসীকে শুভেচ্ছা

দোনেতস্কে রুশ বিমান হামলায় ১৬ জন নিহত

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৬ জন দেখেছেন

রাশিয়ার ক্ষেপণাস্ত্র পূর্ব দোনেতস্ক অঞ্চলের শহর কোস্তিয়ানতিনিভকার একটি বাজারে আঘাত হেনেছে।  এতে অন্তত ১৬ জন নিহত হয়েছে।

ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহাল হামলার তথ্য নিশ্চিত করেছেন।

সিএনএনের খবরে বলা হয়েছে , হামলাটি কয়েক মাসের মধ্যে সবচেয়ে মারাত্মক হামলা। এদিকে হামলায় অন্তত ২০ জন আহত হয়েছে।

ঘটনাস্থল থেকে পাওয়া খবর অনুযায়ী, একটি রাশিয়ান এস-৩০০ মিসাইল শহরের মাঝখানে আঘাত হেনেছে বলে মনে হচ্ছে। ঘটনাস্থল থেকে ভয়ানক আগুন এবং ঘন কালো ধোঁয়া উঠতে দেখা গেছে। সেখানে কমপক্ষে একজনের লাশ পাওয়া গেছে।

বেসরকারি প্রতিবেদন অনুসারে, বাজারটি একটি শপিং সেন্টারের কাছে অবস্থিত।

কোস্তিয়ানতিনিভকা বাখমুত শহরের ফ্রন্ট লাইনের কাছাকাছি অবস্থিত এবং সেখানে প্রায়ই সামরিক কর্মীরা ভিড় করেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলাকে ‘সম্পূর্ণ অমানবিক’ বলে বর্ণনা করেছেন এবং বলেছেন  নিহত ও আহতের সংখ্যা বাড়তে পারে।  এই অশুভ শক্তি রাশিয়াকে যত তাড়াতাড়ি সম্ভব পরাজিত করতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি। 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )