1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

ব্রাজিলে ভয়াবহ ঘূর্ণিঝড়, নিহত অন্তত ২১

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৭ জন দেখেছেন

ব্রাজিলে প্রবল বৃষ্টির পর ধস ও বন্যায় এখন পর্যন্ত ২১ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। প্রায় ছয় হাজার মানুষকে বাড়ি ছাড়তে হয়েছে। খবর ডয়েচে ভেলের।

সরকারি মুখপাত্র জানিয়েছেন, দক্ষিণ ব্রাজিল ভয়াবহ বন্যার কবলে পড়েছে। অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। রিও গ্র্যান্ডে ডো সুলেতে ২৪ ঘণ্টারও কম সময়ে ১২ ইঞ্চির বেশি বৃষ্টি পড়েছে।

তিনি জানান, পানি কিছুটা কমার পর সেখানে ১৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে। সবমিলিয়ে বন্যা ও ধসে ২১ জন মারা গেছেন। কয়েকশ মানুষের সঙ্গে কোনো যোগাযোগ করা যাচ্ছে না।

লুয়ানা দা লুজ শহরের এক বাসন্দা বলেছেন, ‘সকাল থেকে বন্যার জল বাড়িতে ঢুকে পড়েছে। আমরা উঁচু জায়গায় জিনিসপত্র রাখতে শুরু করি। তাতেও কোনো লাভ হয়নি।’

ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা জানান, তিনি ও তার সরকার সাধারণ মানুষের পাশে আছে। সরকার তাদের সব রকম সাহায্য করবে।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )