1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ববাজারে আরও কমলো জ্বালানি তেলের দাম উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তে উত্তাল চুয়েট, সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল বিদায়ের সুরে জাতিসংঘ প্রধান গুতেরেস, আলোচনায় গাজা উপত্যকা, এআই ও নিরাপত্তা পরিষদ রাতে ঘরে ঘুমিয়েছিল মাদ্রাসাছাত্র, সকালে ধান ক্ষেতের পাশে মরদেহ যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’ পোস্ট দেয়া ছাত্রদল নেতা বহিষ্কার শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শাহ ফরিদ আহমেদের ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ জ্বালানি নিয়ে পোস্ট করায় পদ হারালেন ছাত্রদল নেতা ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর ঝোপে মিলল ৮ বছরের শিশুর মরদেহ

পাকিস্তানের নির্বাচন ২০২৪ সালের জানুয়ারি অথবা ফেব্রুয়ারিতে

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ১৪৪ জন দেখেছেন

পাকিস্তানে ভোটার তালিকা হালনাগাদ ও নির্বাচনী আসন বিন্যাসের কাজ শেষ চলছে। দেশটির নির্বাচন কমিশনের  আগামী ২০২৪ সালের জানুয়ারি শেষ হওয়ার আগেই জাতীয় নির্বাচন করার পরিকল্পনা রয়েছে। তবে কোনো কারণে জানুয়ারির মধ্যে কাজ শেষ না হলে ফেব্রুয়ারির মাঝামাঝি নির্বাচন হবে।

বুধবার পাকিস্তানের প্রধান নির্বাচন কমিশনার সিকান্দার সুলতান রাজা রাজনৈতিক দল আওয়ামী ন্যাশনাল পার্টির (এএনপি) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন।  সেই বৈঠকে এই তথ্য নিশ্চিত করেছেন তিনি।

এএনপির প্রতিনিধিদলকে আশ্বস্ত করে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, ভোটারতালিকা হালনাগাদ ও নির্বাচনী আসন বিন্যাসের কাজে কোনোভাবেই দীর্ঘসূত্রিতাকে প্রশ্রয় দেওয়া হবে না; চেষ্টা করা হবে সর্বোচ্চ সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই কাজ শেষ করে নির্বাচনের তফিসিল ঘোষণা করার।

তিনি আরও জানান, আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে নির্বাচনী আসনবিন্যাসের কাজ শেষ করার লক্ষ্য নিয়েছে সরকার।

পাকিস্তানের সংবিধানে নির্বাচিত সরকার তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের ৯০ দিনের মধ্যে নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের পরামর্শ মেনে প্রেসিডেন্ট আরিফ আলভি  গত ৯ আগস্ট পার্লামেন্ট ভেঙে দেন, তারপর ১২ আগস্ট ক্ষমতা গ্রহণ করেন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ার হোসেন কাক্কারের নেতৃত্বাধীন সরকার।

সাংবিধানিক বাধ্যবাধকতা অনুসারে আগামী নভেম্বর শেষ হওয়ার আগেই নির্বাচন হওয়ার কথা পাকিস্তানে। কিন্তু পাকিস্তানের সাবেক আইনমন্ত্রী আজম নাজির তারার গত ৬ আগস্ট এক সংবাদ সম্মেলনে জানান, নির্বাচন কমিশনের কাছে হালনাগাদ ভোটার তালিকা না থাকায় এবার নির্ধারিত সময়ে নির্বাচন হওয়া সম্ভব নয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )