1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ ড্র, ব্যাটে-বলে নজর কাড়লেন তরুণেরা বিমানের কার্পেটের নিচে জীবন্ত সাপ, বাতিল জাপানের অভ্যন্তরীণ ফ্লাইট কক্সবাজারের তারকা হোটেলে আগুন, প্রাণভয়ে সৈকতে ছুটলেন ৩০০ পর্যটক! জনসমক্ষে না এলেও সুস্থ আছেন মোজতবা খামেনি, দাবি ইরানি কূটনীতিকের সাজেক থেকে ফেরার পথে গোলাগুলি, আতঙ্কে ২,৯৩৩ পর্যটক ষষ্ঠ শ্রেণির আইসিটি বই থেকে দাঁড়িপাল্লার প্রতীক পরিবর্তনের উদ্যোগ এনসিটিবির জ্বালানি আমদানি ও অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ–আলজেরিয়ার নতুন উদ্যোগ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার খুলনা সফরে তারেক রহমান, উন্নয়নের প্রত্যাশা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মোহাম্মদপুরে ‘মুখে ল’ গ্যাংয়ের সক্রিয় সদস্য দিদার গ্রেপ্তার চট্টগ্রামের রাজনীতিতে নারী নেতৃত্বের পরিচিত মুখ মমতাজ খানের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে শিক্ষা উপকরণ ও বাই সাইকেল বিতরণ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ২১৯ জন দেখেছেন

মোঃ আল আমিন,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহায়তায় ঠাকুরগাঁও সদর উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ছাত্র/ছাত্রীদের মাঝে প্রধান অতিথি হিসেবে শিক্ষা উপকরণ ও বাই সাইকেল বিতরণ করেন- সদর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড.অরুণাশু দত্ত টিটো ।

বুধবার (৩০ আগষ্ট)দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ পাঙ্গণে উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান এর সভাপতিত্বে এ বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক মুজিবর রহমান খান, সিনিয়র সাংবাদিক বদরুল ইসলাম বিপ্লব, বাংলাদেশ টেলিভিশন ঠাকুরগাঁও প্রতিনিধি মাসুদ রানা পলক সহ সংশ্লীষ্ট আকচা ইউপি চেয়ারম্যান সুব্রত কুমার বর্মন ও সুখানপুকুরী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনিসুর রহমান, উপকার ভোগী ছাত্র/ছাত্রীরা এবং সংশ্লীষ্ট দপ্তরের কর্মকর্ত কর্মচারীরা।

এসময় সদর উপজেলার ৪০ জন ছাত্র/ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণে খাতা-৬টি,কলম- ১২টা, জ্যামেতি বক্স-১টা, এক বক্স পেন্সিল,ছাতা- ১টা ও স্কুল ব্যাগ ১টি দেওয়া হয়। এবং ২০ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অস্বচ্ছল ছাত্র/ছাত্রীকে বাই সাইকেল দেওয়া হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে, সদর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড.অরুণাশু দত্ত টিটো বলেন, সরকারের এমন মহত উদ্যোগ প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ছাত্র/ছাত্রীদের শিক্ষাক্ষেত্রে বেশ সয়াহক হবে বলে মনে করেন।

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার দেশে ক্ষমতায় আসার পর থেকে দেশের প্রতিটি ক্ষেত্রেই যেমন উন্নয়ন হয়েছে তেমনি উন্নয়ন হয়েছে শিক্ষাক্ষেত্রে। বাংলাদেশের মানুষ যা ভাবেনি তার থেকেও বেশি উন্নয়ন হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )