1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ ড্র, ব্যাটে-বলে নজর কাড়লেন তরুণেরা বিমানের কার্পেটের নিচে জীবন্ত সাপ, বাতিল জাপানের অভ্যন্তরীণ ফ্লাইট কক্সবাজারের তারকা হোটেলে আগুন, প্রাণভয়ে সৈকতে ছুটলেন ৩০০ পর্যটক! জনসমক্ষে না এলেও সুস্থ আছেন মোজতবা খামেনি, দাবি ইরানি কূটনীতিকের সাজেক থেকে ফেরার পথে গোলাগুলি, আতঙ্কে ২,৯৩৩ পর্যটক ষষ্ঠ শ্রেণির আইসিটি বই থেকে দাঁড়িপাল্লার প্রতীক পরিবর্তনের উদ্যোগ এনসিটিবির জ্বালানি আমদানি ও অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ–আলজেরিয়ার নতুন উদ্যোগ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার খুলনা সফরে তারেক রহমান, উন্নয়নের প্রত্যাশা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মোহাম্মদপুরে ‘মুখে ল’ গ্যাংয়ের সক্রিয় সদস্য দিদার গ্রেপ্তার চট্টগ্রামের রাজনীতিতে নারী নেতৃত্বের পরিচিত মুখ মমতাজ খানের মৃত্যু

বেনাপোল সীমান্ত থেকে ৪ স্বর্ণের বার উদ্ধার, ৩ পাচারকারী আটক

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ১১৯ জন দেখেছেন

যশোরের বেনাপোল পোর্ট থানার দৌলতপুর সীমান্ত থেকে ২ কেজি ৯৪০ গ্রাম ওজনের চারটি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। এ সময় একটি  প্রাইভেটকারসহ তিনজন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ২১ বিজিবি সদস্যরা।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে দৌলতপুর সীমান্তের বারোপোতা এলাকা থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান।

আটক ব্যক্তিরা হলেন-ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানার মহিউদ্দিনের ছেলে সাইদুর রহমান মাজেদ (৩৩), যশোর জেলার বাগডাঙা গ্রামের নাসির আলীর ছেলে সাইফুল ইসলাম (৩৬) ও শার্শা বড় বসন্তপুর গ্রামের রেজাউল চৌধুরীর ছেলে মাসুদ চৌধুরী বাবু (৩১)।

বিজিবি কর্মকর্তা জানান, স্বর্ণের পাচারের গোপন সংবাদে বেনাপোলের দৌলতপুর সীমান্তের বারোপোতা এলাকায় বিজিবির একটি বিশেষ টহলদল অবস্থান নেয়। এ সময় একটি প্রাইভেটকারে থাকা সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়। পরে তাদের শরীর তল্লাশি করে বড় চারটি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন দুই কেজি ৯৪০ গ্রাম এবং বাজার মূল্য দুই কোটি ৬৫ লাখ টাকা।

আটক পাচারকারীদের নামে বেনাপোল পোর্ট থানায় মামলা দিয়ে স্বর্ণের চালানটি যশোরের ট্রেজারি শাখায় জমা করা হয়েছে বলে জানান এই বিজিবি কর্মকর্তা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )