1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ ড্র, ব্যাটে-বলে নজর কাড়লেন তরুণেরা বিমানের কার্পেটের নিচে জীবন্ত সাপ, বাতিল জাপানের অভ্যন্তরীণ ফ্লাইট কক্সবাজারের তারকা হোটেলে আগুন, প্রাণভয়ে সৈকতে ছুটলেন ৩০০ পর্যটক! জনসমক্ষে না এলেও সুস্থ আছেন মোজতবা খামেনি, দাবি ইরানি কূটনীতিকের সাজেক থেকে ফেরার পথে গোলাগুলি, আতঙ্কে ২,৯৩৩ পর্যটক ষষ্ঠ শ্রেণির আইসিটি বই থেকে দাঁড়িপাল্লার প্রতীক পরিবর্তনের উদ্যোগ এনসিটিবির জ্বালানি আমদানি ও অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ–আলজেরিয়ার নতুন উদ্যোগ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার খুলনা সফরে তারেক রহমান, উন্নয়নের প্রত্যাশা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মোহাম্মদপুরে ‘মুখে ল’ গ্যাংয়ের সক্রিয় সদস্য দিদার গ্রেপ্তার চট্টগ্রামের রাজনীতিতে নারী নেতৃত্বের পরিচিত মুখ মমতাজ খানের মৃত্যু

ছাত্রলীগ নেতাকে স্বামী দাবি করে থানায় অভিযোগ অন্তঃসত্ত্বা তরুণীর

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ১৩৬ জন দেখেছেন

টাঙ্গাইলের সখীপুর শহর ছাত্রলীগের সহ-সভাপতি সোহেল খান ফাহাদকে স্বামী দাবি করে সখীপুর থানায় লিখিত অভিযোগ করেছেন চার মাসের অন্তঃসত্ত্বা এক তরুণী। স্ত্রীর অধিকার ও বাচ্চার স্বীকৃতি না পেলে ওই ছাত্রলীগ নেতার বাসার সামনে গিয়ে আত্মহত্যা করবেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিওতে এ ঘোষণা দিয়েছেন তিনি।

ভুক্তভোগী ওই তরুণী উপজেলার কুতুবপুর এলাকার মেয়ে। অভিযুক্ত সোহেল খান ফাহাদ উপজেলার হতেয়া এলাকার মৃত হুমায়ুন খানের ছেলে এবং সখীপুর শহর ছাত্রলীগের সহসভাপতি।

অভিযোগ ও পারিবারিক সূত্রে জানা যায়, সখীপুরের মা ও শিশু কেয়ার প্রাইভেট ক্লিনিকে সহকারী নার্স হিসেবে চাকরিরত অবস্থায় ২০২০ সালে সোহেল খান ফাহাদের সাথে তার পরিচয় হয়। তারপর মোবাইলে যোগযোগ এবং প্রেম। ২০২১ সালের ১১ জানুয়ারি টাঙ্গাইলে তারা কোর্ট ম্যারেজ করে। স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে মির্জাপুর উপজেলার গোড়াই এলাকায় ভাড়া বাসায় প্রায় দুই বছর থাকতেন তারা। তরুণীর পেটে বাচ্চা আসায় ফাহাদ সেই বাচ্চা নষ্ট করতে বলে। বাচ্চা নষ্ট না করে গত দুই মাস আগে গ্রামের বাড়িতে আসে ওই তরুণী।

ভুক্তভোগী তরুণী অভিযোগ করে বলেন, গত শনিবার সকালে আমি ফাহাদদের বাসায় গেলে তার মা আমাকে বাসা থেকে বের করে দেন। এ নিয়ে ওইদিন বিকেলে থানায় অভিযোগ করেছি। এখন আমি খুব অসহায়। আমার সন্তানের স্বীকৃতি ও স্ত্রী হিসেবে আমার অধিকার চাই।

অভিযুক্ত সোহেল খান ফাহাদ বলেন, কোর্ট ম্যারেজে আমার বাবা-মা ও পরিচয়ের কোনো মিল নেই। মূলত আমাকে ফাঁসানোর জন্য এবং রাজনৈতিক ভাবে হেয়পতিপন্ন করার উদ্দেশ্যেই ওই তরুণীর এমন অভিযোগ।

এ বিষয়ে পৌর ছাত্রলীগের সভাপতি রেজভী শিকদার শান্ত বলেন, এ ঘটনা লোকমুখে শুনেছি। কিন্তু বিষয়টি একান্তই ব্যক্তিগত। এটা কোনো রাজনৈতিক বিষয় না।

সখীপুর থানার ওসি মো. রেজাউল করিম বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )