ঠাকুরগাঁওয়ে জলবায়ু পরিবর্তন ও
দুর্যোগকালীন বিষয়ক প্রশিক্ষণমোঃ আল আমিন ঠাকুরগাঁও প্রতিনিধি:-
ঠাকুরগাঁওয়ে দুইদিন ব্যাপি জলবায়ু পরিবর্তন ও দুর্যোগকালীন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার আরডিআরএস বাংলাদেশ ঠাকুরগাঁও প্রশিক্ষণ কেন্দ্রে ২৫ জন ভলান্টিয়ার সদস্যদের অংশগ্রহণে জলবাযু পরিবর্তন এবং দুর্যোগকালীন সময়ে করনীয় বিষয়ক এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: সিরাজুল ইসলাম। ফ্যাসিলিটিটের হিসেবে উপস্থিত ছিলেন আরডিআরএস বাংলাদেশ এর টেকনিক্যাল অফিসার (কৃষি ও পরিবেশ) রবিউল আলম ও ফিরোজ বুলবুল।
প্রশিক্ষণে দুর্যোগ কি, দুর্যোগ বিষয়ক ধারণা, বিভিন্ন প্রকার দুর্যোগ, প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ, দুর্যোগের সম্ভাব্য কারণ, দুর্যোগ ব্যবস্থাপনা চক্র, দুর্যোগে সাড়াপ্রদান, পূর্ণবাসন, প্রতিরোধ, প্রশমন হ্রাসকরণ প্রস্তুতি, প্রাকৃতিক ও মানব সৃষ্ট দূর্যোগের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ, দুর্যোগের ঝুঁকিপূর্ণ উপাদান সমূহ চিহ্নিতকরন, ফেডারেশন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি গঠন, ফেডারেশন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির কার্যাবলী ও এর আর্থিক উৎস ও ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ন বিষয় আলোচনা করা হয়।