1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ববাজারে আরও কমলো জ্বালানি তেলের দাম উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তে উত্তাল চুয়েট, সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল বিদায়ের সুরে জাতিসংঘ প্রধান গুতেরেস, আলোচনায় গাজা উপত্যকা, এআই ও নিরাপত্তা পরিষদ রাতে ঘরে ঘুমিয়েছিল মাদ্রাসাছাত্র, সকালে ধান ক্ষেতের পাশে মরদেহ যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’ পোস্ট দেয়া ছাত্রদল নেতা বহিষ্কার শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শাহ ফরিদ আহমেদের ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ জ্বালানি নিয়ে পোস্ট করায় পদ হারালেন ছাত্রদল নেতা ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর ঝোপে মিলল ৮ বছরের শিশুর মরদেহ

চীনা মানচিত্রে অরুণাচল ও আকসাই চীন, ক্ষুব্ধ ভারত

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ১২৬ জন দেখেছেন

আনুষ্ঠানিকভাবে ২০২৩ সালের ‌‘স্ট্যান্ডার্ড ম্যাপ’-এর সংস্করণ প্রকাশ করেছে চীন। আর সেই মানচিত্রে ভারতের অরুণাচল প্রদেশ ও আকসাই চীনকে চীনা ভূখণ্ড হিসেবে দেখানো হয়েছে।

২৮ আগস্ট প্রকাশিত ম্যাপে অরুণাচলকে দক্ষিণ তিব্বত বলে উল্লেখ করেছে চীন। এছাড়াও তাইওয়ান ও বিতর্কিত দক্ষিণ চীন সাগরও আছে চীনা ভূখণ্ডের তালিকায়।

চীনের প্রাকৃতিক সম্পদ বিষয়ক মন্ত্রণালয় এই ম্যাপ প্রকাশ করেছে। এমন কাণ্ডে কিছুটা ক্ষিপ্ত দিল্লি।

সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ব্রিকস সম্মেলনের ফাঁকে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে বৈঠক করেছে।

ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কাওয়াত্রা জানিয়েছিলেন, শি জিনপিং ও মোদীর আলোচনায় দুই দেশের পশ্চিমাঞ্চলীয় অমিমাংসীত সীমানা নিয়েও আলোচনা হয়েছে।

আর চীনের প্রাকৃতিক সম্পদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রধান উই ওয়েনঝং জানিয়েছে, জরিপ, মানচিত্রকরণ ও ভৌগলিক তথ্য দেশের উন্নয়নে বড় ভূমিকা রাখে। দেশের লক্ষ্য অর্জনে সহায়তা করে। প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনায়ও এই ম্যাপ গুরুত্বপূর্ণ। এটা বাস্তুতন্ত্র গঠন ও সভ্যতা বিনির্মাণেও সহায়ক।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )