1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন

বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
  • ১৩৬ জন দেখেছেন

গাজীপুরের শ্রীপুরে বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আক্কাছ আলী নামের এক ব্যক্তি মারা গেছেন। শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের নিজমাওনা গ্রামের বিএনপি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। মৃত আক্কাছ আলী (৬৫) নিজমাওনা গ্রামের মৃত কনে শেখের ছেলে। তিনি এলাকায় কৃষি কাজ করতেন।

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে রাস্তার পাশে বাড়ির বাঁশ ঝাড় থেকে বাঁশ কাটছিলেন আক্কাছ আলী। এ সময় একটি বাঁশ কেটে টেনে বের করার সময় সড়কের পাশে পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনের ওপর গিয়ে পড়ে। এতে বাঁশটি বিদ্যুতায়িত হয়ে আক্কাছ আলী বিদ্যুৎপৃষ্ট হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মাওনা ফাঁড়ির ইনচার্জ মিন্টু মিয়া জানান, এ বিষয়ে কেউ অবগত করেনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )