1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ববাজারে আরও কমলো জ্বালানি তেলের দাম উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তে উত্তাল চুয়েট, সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল বিদায়ের সুরে জাতিসংঘ প্রধান গুতেরেস, আলোচনায় গাজা উপত্যকা, এআই ও নিরাপত্তা পরিষদ রাতে ঘরে ঘুমিয়েছিল মাদ্রাসাছাত্র, সকালে ধান ক্ষেতের পাশে মরদেহ যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’ পোস্ট দেয়া ছাত্রদল নেতা বহিষ্কার শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শাহ ফরিদ আহমেদের ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ জ্বালানি নিয়ে পোস্ট করায় পদ হারালেন ছাত্রদল নেতা ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর ঝোপে মিলল ৮ বছরের শিশুর মরদেহ

জাপানে ৮০০ ফ্লাইট বাতিল, হাজারো বাড়িঘর বিদ্যুৎহীন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ১১৬ জন দেখেছেন

ভোরে জাপানের পশ্চিমাঞ্চলে আঘাত হেনেছে টাইফুন ল্যান। মঙ্গলবার (১৫ আগস্ট) ভোরে বৃষ্টি ও বাতাসসহ আঁছড়ে পড়ে। এই ঘটনায় পূর্ব এশিয়ার এই দেশটিতে প্রায় ৮০০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া হাজার হাজার বাড়িঘর বিদ্যুৎহীন হয়ে পড়েছে। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

প্রতিবেদনে বল হয়, প্রশান্ত মহাসাগর থেকে কাছাকাছি এসে টাইফুন ল্যান মঙ্গলবার ভোরে রাজধানী টোকিও থেকে প্রায় ৪০০ কিলোমিটার (২৫০ মাইল) দক্ষিণ-পশ্চিমে ওয়াকায়ামা অঞ্চলের দক্ষিণ প্রান্তে আঘাত হেনেছে। শক্তিশালী টাইফুনটি ভারী বৃষ্টি এবং প্রবল বাতাসের সাথে মধ্য ও পশ্চিম জাপানের বিস্তৃত অঞ্চলজুড়ে আঁছড়ে পড়ে।

মঙ্গলবার ভোরে পশ্চিম জাপানে টাইফুন ল্যান আঘাত হানার পর প্রায় ৮০০টি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং কয়েক হাজার বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এছাড়া বন্যা ও ভূমিধসের সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।

 

বিদ্যুৎ সেবাদানকারী আঞ্চলিক ইউটিলিটিগুলোর তথ্য অনুসারে, মধ্য ও পশ্চিম জাপানের প্রায় ৯০ হাজার বাড়িঘরে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে চেইন শপ সেভেন-ইলেভেনের ২১০টি আউটলেট বন্ধ করে দেয়া হয়েছে।

প্রবল বৃষ্টি ও বিপজ্জনক বাতাসের কারণে বহু রাস্তা বন্ধ হয়ে গেছে এবং পশ্চিম জাপানে কয়েক ডজন ট্রেন লাইনে পরিষেবা স্থগিত করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )