1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম
চিলমারীতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের লিফলেট বিতরণ, শেখ হাসিনার বার্তা পৌঁছে দেওয়ার দাবি মা–বাবার সঙ্গে ছোট্ট আনায়া, অপূর্বর পরিবারের মিষ্টি মুহূর্তের ছবি বিরোধী দলের আন্দোলনকে ‘নাটক’ বললেন রিজভী, রাজনৈতিক অঙ্গনে আলোচনা এইচএসসি পাসেই স্বাস্থ্য সহকারী পদে চাকরির সুযোগ, আবেদন করার আগে জেনে নিন শর্ত আমদানিতে শুল্ক ফাঁকির ৮ ঘটনা শনাক্ত, সরকারের রাজস্ব ক্ষতির আশঙ্কা ৭ কোটি টাকার বেশি চিকিৎসকের কক্ষে ধূমপান দেখে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, ব্যবস্থা নেওয়ার নির্দেশ পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানম শেয়ারবাজারে বড় ধাক্কা, লেনদেন নামল ১০ মাসেরও বেশি সময়ের সর্বনিম্ন পর্যায়ে গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন মাস্কের উড়ন্ত গাড়ির স্বপ্ন বাস্তবে, আকাশে লাফ দিল টেসলার নতুন রোডস্টার

গঙ্গাচড়ায় জনবসতিপূর্ণ এলাকায় মুরগীর খামার, বিষ্ঠার গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ১১১ জন দেখেছেন

 

রংপুরের গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের মেছনিকুন্ডা এলাকায় মুরগীর বিষ্ঠার গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী। অভিযোগ উঠেছে , জনবসতিপূর্ণ এলাকায় পরিবেশ সম্পর্কিত আইন-শৃঙ্খলা তোয়াক্কা না করেই অপরিকল্পিতভাবে মুরগির খামার স্থাপন করেছেন আনোয়ার হোসেন (৪৫) নামে স্থানীয় এক ব্যাক্তি । এতে করে খামারে থাকা মুরগীর বিষ্ঠার গন্ধে বাড়িতে থাকতে পারছেন না এলাকাবাসী।

এবিষয়ে উপজেলা নিবাহী কর্মকর্তা, জেলা প্রসাশক ও বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদাল এবং রংপুরের বিভাগীয় পরিবেশ অধিদপ্তর থেকে খামার মালিক কে অনেকবার কারণ দর্শানোর নোটিশ করা হলেও কোন জবাব দেননি।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, গ্রামটিতে প্রায় ৫০টি পরিবারের বসবাস।
এসময় কথা হয় মেছনিকুন্ডা এলাকায় বাসিন্দা শামিম মিয়াসহ কয়েক জন স্থানীয় ব্যাক্তির সঙ্গে তারা জানান, মুরগীর খামারটির কারণে আমরা ঠিক মতো ছোট বাচ্চাদের নিয়ে বাড়িতে থাকতে পারি না। এলাকাবাসি খামারটি সরানোর কথা বললেই এলাকার লোজনের নামে বিভিন্ন ভাবে মিথ্যা মামলা দেয়ার হুমকি দেন আনোয়ার। সরকারি লোকজন তাকে অনেক বার খামার সরানোর নির্দেশ দিলেও সে খামার সরায়নি। আমরা জানতে চাই আনেয়ারের খুটির জোর কেথায়। কেন প্রসাশনও পাচ্ছে না তার সাথে।

মুরগীর খামারটি সরানোর বিষয়ে খামার মালিকের ছেলে জোবায়দুল ইসলামের কাছে সাংবাদিক জানতে চাইলে, এসময় তিনি ক্ষুব্ধ হয়ে বলেন, মুরগীর খামার কি আমি সরকারি লোকের বাপের টাকায় স্থাপন করেছি যে সরকারি লোক সরাতে বললেই আমি খামার সরাবো। ওদের যা আছে করুক আমি আমার জমিতে খামার করেছি।

এবিষয় রংপুরের পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক বিজন কুমার রায় বলেন, আমরা খামার মালিক কে সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছি। তারা যদি সাত দিনের মধ্যে জবাব না দেয় তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )