1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম
ফিলিস্তিনিদের জমি দখল করে নৈতিক অবস্থান হারাচ্ছে ইসরায়েল: ওবামা এআই খাতে বিনিয়োগ নিয়ে উদ্বেগে দুর্বল মার্কিন ডলার, নজর বিশ্ববাজারে ভারতে তরুণদের বিক্ষোভে বাড়ছে উত্তেজনা, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগ রুশ তেল শোধনাগারে ইউক্রেনের হামলার সমালোচনা ট্রাম্পের, বাড়ছে যুদ্ধ নিয়ে মতবিরোধ ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ এলাকায় হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত ৫ খাদ্য মন্ত্রণালয়ে ৬ হাজার ৬৫৩টি পদ শূন্য, দ্রুত সরাসরি নিয়োগের সুপারিশ সংসদীয় কমিটির ‘রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না’, নেতানিয়াহুকে নিয়ে ট্রাম্পের মন্তব্য মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বর প্লেট, ১৫ নভেম্বরের মধ্যে না লাগালে আইনি ব্যবস্থা ভিপি নুরকে ক্ষেপানোর খেসারত জামায়াত-শিবির-এনসিপিকে করুণভাবে দিতে হবে: রাশেদ খান ‘ভাত খাচ্ছিলাম, গুলির শব্দ শুনে বের হয়ে দেখি আমার স্বামীর লাশ পড়ে আছে

ফরিদপুরে তুচ্ছ ঘটনায় ছেলের হাতে বাবা খুন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ১১৯ জন দেখেছেন

ফরিদপুরের সদরপুর উপজেলায় তু্চ্ছ ঘটনা নিয়ে মানসিক ভারসাম্যহীন ছেলের হাতে ওহাব মোল্লা (৬৫) নামে এক বৃদ্ধ খুন হয়েছে।

রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ঢেউখালী ইউনিয়নের রাজার চর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যার দিকে চার চালা টিনের বসত ঘরের বারান্দায় বসে ছিলেন ওহাব মোল্লা। এ সময় তার ছেলে জাহিদ মোল্লা(২৬) ঘরের বিদ্যুতের কাজ করতে যায়।

এসময় জাহিদ মোল্লাকে তার বাবা ওহাব মোল্লা বলেন, তুই কি বিদ্যুৎ এর কাজ জানিস যে বিদ্যুতের কাজ করবি। এ কথা নিয়ে ছেলে ও বাবার মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ছেলে জাহিদ মোল্লা তার বাবা ওহাব মোল্লাকে এলোপাথাড়ি ভাবে মাথায় ও মুখে কিলঘুষি মারে। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

পরবর্তীতে লাশ নিয়ে বাড়িতে ফেরৎ আসেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মামুন আল রশিদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পুলিশ কাজ করছে।

তবে অভিযুক্ত ওই যুবক মানসিক ভারসাম্যহীন। তাকে থানায় আটক করা হয়েছে। বিস্তারিত তথ্য পরে জানানো যাবে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )