1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম
ফিলিস্তিনিদের জমি দখল করে নৈতিক অবস্থান হারাচ্ছে ইসরায়েল: ওবামা এআই খাতে বিনিয়োগ নিয়ে উদ্বেগে দুর্বল মার্কিন ডলার, নজর বিশ্ববাজারে ভারতে তরুণদের বিক্ষোভে বাড়ছে উত্তেজনা, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগ রুশ তেল শোধনাগারে ইউক্রেনের হামলার সমালোচনা ট্রাম্পের, বাড়ছে যুদ্ধ নিয়ে মতবিরোধ ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ এলাকায় হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত ৫ খাদ্য মন্ত্রণালয়ে ৬ হাজার ৬৫৩টি পদ শূন্য, দ্রুত সরাসরি নিয়োগের সুপারিশ সংসদীয় কমিটির ‘রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না’, নেতানিয়াহুকে নিয়ে ট্রাম্পের মন্তব্য মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বর প্লেট, ১৫ নভেম্বরের মধ্যে না লাগালে আইনি ব্যবস্থা ভিপি নুরকে ক্ষেপানোর খেসারত জামায়াত-শিবির-এনসিপিকে করুণভাবে দিতে হবে: রাশেদ খান ‘ভাত খাচ্ছিলাম, গুলির শব্দ শুনে বের হয়ে দেখি আমার স্বামীর লাশ পড়ে আছে

রংপুরে যুবলীগ নেতাকে কুপিয়ে জখম; প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ১৮২ জন দেখেছেন
রংপুর মহানগরীর ১৫ ওয়ার্ড আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোক্তারুল ইসলামের (৩৩) ওপর হামলার ঘটনার প্রতিবাদ ও হামলাকারীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
রোববার (১৩ আগস্ট) বেলা সাড়ে তিনটার দিকে নগরীর মর্ডান মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীরা।পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় এলাকাবাসী।
এসময় এলাকাবাসীর পক্ষে  বক্তব্য রাখেন- মেহেদী হাসান  রাব্বী, মাহামুদ হাসান নাঈম, ওহিদুল ইসলাম, রফিকুল ইসলাম, লিটন মিয়া, শাহাদাৎ হোসেন প্রমুখ।
বক্তারা অভিযোগ করে বলেন, এলাকায় পূর্ব শক্রতার জের ধরে গত বৃহস্পতিবার (১০ আগস্ট) মধ্যরাতে নগরের মডার্ন মোড় এলাকায় স্থানীয়  স্বেচ্ছাসেবক লীগ নেতা মিলন,ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাব্বি হাসান সহ ১০-১২ জন যুবলীগ নেতা মোক্তারুল ইসলামের উপর দেশীয় অস্ত্র  হামলা চালায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনায় ৭২ ঘন্টা পাড় হলেও আসামি গ্রেফতার না করায় দ্রুত অপরাধীদের গ্রেফতার দাবি জানান।
তাজহাট থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) রবিউল ইসলাম জানান, ঘটনা শোনার পরপরই ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শনে যায় পুলিশ। এ ঘটনায় আহত মোক্তারুলের বাবা হাফিজার রহমান বাদী হয়ে মামলা করেছেন। মামলায় চারজনের নাম উল্লেখসহ ও অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )