1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ববাজারে আরও কমলো জ্বালানি তেলের দাম উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তে উত্তাল চুয়েট, সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল বিদায়ের সুরে জাতিসংঘ প্রধান গুতেরেস, আলোচনায় গাজা উপত্যকা, এআই ও নিরাপত্তা পরিষদ রাতে ঘরে ঘুমিয়েছিল মাদ্রাসাছাত্র, সকালে ধান ক্ষেতের পাশে মরদেহ যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’ পোস্ট দেয়া ছাত্রদল নেতা বহিষ্কার শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শাহ ফরিদ আহমেদের ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ জ্বালানি নিয়ে পোস্ট করায় পদ হারালেন ছাত্রদল নেতা ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর ঝোপে মিলল ৮ বছরের শিশুর মরদেহ

বেলারুশকে শত্রুদেশ ঘোষণা পোল্যান্ডের

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ১১৮ জন দেখেছেন

প্রতিবেশী বেলারুশকে শত্রুদেশ হিসেবে ঘোষণা করেছে পোল্যান্ড।

পোল্যান্ডের উপপররাষ্ট্রমন্ত্রী পাওয়েল জাবলোনস্কি গতকাল শনিবার বলেন, বেলারুশ যদি পোল্যান্ডের সাথে সম্পর্ক করতে চায় তাহলে তাকে অবশ্যই পোল্যান্ডের দাবিগুলো পূরণ করতে হবে।

বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেনকো দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্ক উন্নত করার আহ্বান জানানোর পর পোল্যান্ড সরকারের পক্ষ থেকে এই বক্তব্য দেওয়া হলো।

বেলারুশের প্রেসিডেন্টের আহ্বান সম্পর্কে সন্দেহ প্রকাশ করে জাবলোনস্কি বলেন, বেলারুশের নেতার এই আহ্বান ফাঁকা বুলি ছাড়া আর কিছু নয়।

পোলিশ উপপররাষ্ট্রমন্ত্রী স্থানীয় গণমাধ্যমকে আরও বলেন, ‘আমরা বলছি যে, পোল্যান্ডের সীমান্তে হামলা চলছে, ফলে বেলারুশের নেতার কাছ থেকে আমরা আবারো ফাঁকা বুলি শুনছি। তার বক্তব্যের প্রকৃতপক্ষে কোনো সারবত্তা নেই।’

পোল্যান্ডের উপপররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, বেলারুশের সাথে খারাপ সম্পর্ক চায় না তার দেশ, অথবা বর্তমান অবস্থার জন্য তার দেশ দায়ী নয়। প্রকৃতপক্ষে যদি বেলারুশ সম্পর্ক উন্নয়নের ব্যাপারে আন্তরিক থাকে তাহলে তাদের সামনে খুবই সহজ পথ রয়েছে, আর সেটি হচ্ছে পোল্যান্ড যেসব দাবি জানিয়েছে সেগুলো মিনস্ক পূরণ করবে।

সূত্র : পার্সটুডে

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )