1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ফিলিস্তিনিদের জমি দখল করে নৈতিক অবস্থান হারাচ্ছে ইসরায়েল: ওবামা এআই খাতে বিনিয়োগ নিয়ে উদ্বেগে দুর্বল মার্কিন ডলার, নজর বিশ্ববাজারে ভারতে তরুণদের বিক্ষোভে বাড়ছে উত্তেজনা, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগ রুশ তেল শোধনাগারে ইউক্রেনের হামলার সমালোচনা ট্রাম্পের, বাড়ছে যুদ্ধ নিয়ে মতবিরোধ ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ এলাকায় হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত ৫ খাদ্য মন্ত্রণালয়ে ৬ হাজার ৬৫৩টি পদ শূন্য, দ্রুত সরাসরি নিয়োগের সুপারিশ সংসদীয় কমিটির ‘রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না’, নেতানিয়াহুকে নিয়ে ট্রাম্পের মন্তব্য মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বর প্লেট, ১৫ নভেম্বরের মধ্যে না লাগালে আইনি ব্যবস্থা ভিপি নুরকে ক্ষেপানোর খেসারত জামায়াত-শিবির-এনসিপিকে করুণভাবে দিতে হবে: রাশেদ খান ‘ভাত খাচ্ছিলাম, গুলির শব্দ শুনে বের হয়ে দেখি আমার স্বামীর লাশ পড়ে আছে

পাখির ধাক্কায় দুই উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত, অল্পের জন্য প্রাণে রক্ষা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ১৫১ জন দেখেছেন

ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের সময় পাখির ধাক্কায় দুটি উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন বিমানের যাত্রীরা।

শনিবার দুটি এয়ারলাইন্সের উড়োজাহাজে এ ঘটনা ঘটে। পরে উড্ডয়ন বাতিল করে যাত্রীদের ট্যাক্সিওয়েতে নামানো হয়।

প্রথম ঘটনাটি ঘটে ঢাকা-ব্যাংকক রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের–বিজি ৩৮৮ ফ্লাইটের সঙ্গে। বিমানের একজন সিনিয়র পাইলট জানান, উড্ডয়নের সময় রানওয়েতে উচ্চগতিতে থাকা উড়োজাহাজের সঙ্গে পাখির ধাক্কা লাগে। এতে উড়োজাহাজের একটি চাকা ফেটে যায়। উড্ডয়ন বাতিল হওয়ায় পরে যাত্রীদের ট্যাক্সিওয়েতে নামতে হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (সিইও) মো. শফিউল আজিম সংবাদমাধ্যমকে বলেন, প্রথম ঘটনাটি ঘটে ঢাকা-ব্যাংকক রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের-বিজি ৭৩৭ ফ্লাইটের সঙ্গে। দুপুর সাড়ে ১২টার দিকে উড্ডয়নের সময় রানওয়েতে উচ্চ গতিতে থাকা উড়োজাহাজের চাকার সঙ্গে পাখির ধাক্কা লাগে। এ সময় পাইলট হার্ড ব্রেক করেন। এতে করে উড়োজাহাজের একটি চাকা ফেটে যায়। যাত্রীদের পরে বিকাল সাড়ে ৩টার দিকে নেপাল থেকে আসা অন্য একটি উড়োজাহাজে করে ব্যাংককে নিয়ে যাওয়া হয়। ক্ষতিগ্রস্ত উড়োজাহাজটি এখন বিমানের হাঙ্গারে প্রকৌশলী দলের তত্ত্বাবধানে আছে।

দ্বিতীয় ঘটনা ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইট উড্ডয়নের সময় হয়। তখন পাখির ধাক্কা লাগে। এতে উড়োজাহাজের বাম পাশের ইঞ্জিনের তিনটি ব্লেড ক্ষতিগ্রস্ত হয় এবং দুটি চাকা গলে যায়।

এর আগে গত বছরের ডিসেম্বরে শাহজালালে অবতরণের সময় ইঞ্জিনে পাখির আঘাতে বিমানের একটি ড্রিমলাইনার ক্ষতিগ্রস্ত হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )