1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম
এআই খাতে বিনিয়োগ নিয়ে উদ্বেগে দুর্বল মার্কিন ডলার, নজর বিশ্ববাজারে ভারতে তরুণদের বিক্ষোভে বাড়ছে উত্তেজনা, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগ রুশ তেল শোধনাগারে ইউক্রেনের হামলার সমালোচনা ট্রাম্পের, বাড়ছে যুদ্ধ নিয়ে মতবিরোধ ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ এলাকায় হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত ৫ খাদ্য মন্ত্রণালয়ে ৬ হাজার ৬৫৩টি পদ শূন্য, দ্রুত সরাসরি নিয়োগের সুপারিশ সংসদীয় কমিটির ‘রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না’, নেতানিয়াহুকে নিয়ে ট্রাম্পের মন্তব্য মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বর প্লেট, ১৫ নভেম্বরের মধ্যে না লাগালে আইনি ব্যবস্থা ভিপি নুরকে ক্ষেপানোর খেসারত জামায়াত-শিবির-এনসিপিকে করুণভাবে দিতে হবে: রাশেদ খান ‘ভাত খাচ্ছিলাম, গুলির শব্দ শুনে বের হয়ে দেখি আমার স্বামীর লাশ পড়ে আছে সৌদিগামী রিয়াদ ও দাম্মামের ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত রাখল বিমান

যমুনা তীরের ৩০০ মিটার নদীগর্ভে

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ১২৬ জন দেখেছেন

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় কামালপুর ইউনিয়নে যমুনা নদীর ডান তীরে ভাঙন দেখা দিয়েছে।

শুক্রবার (১১ আগস্ট) পর্যন্ত গত কয়েকদিনে ইউনিয়নের ইছামারা ও গোদাখালির মাঝামাঝি এলাকার অন্তত ৩০০ মিটার কৃষি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

এর আগে গত বুধবার (৯ আগস্ট) থেকে ভাঙন শুরু হয়। তবে ইতোমধ্যে নদীর তীর রক্ষায় প্রতিরোধ ব্যবস্থা হাতে নিয়েছে বলে জানিয়েছে জেলা পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সারিয়াকান্দির কামালপুরের ইছামারা এলাকায় প্রায় দুই বছর আগে বালুভর্তি জিওব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা হয়েছিল। গত প্রায় দুই সপ্তাহ আগে সেখানে যমুনা নদীর ধস দেখা দেয়। ধসে কমপক্ষে ৫০ মিটার নদীতে বিলীন হয়। পরে গত বুধবার প্রায় ২৫০ মিটার ডান তীর ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে যায়। ধসের কারণে বাঁধের পাশের ইছামারা, গোদাখালি, পাইকরতলী, দড়িপাড়া এলাকার লোকজনের মধ্য আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গতকাল বৃহস্পতিবার থেকে বগুড়া পাউবোর লোকজন জরুরি প্রতিরোধ ব্যবস্থা হিসেবে সেখানে জিওব্যাগ ফেলা শুরু করেন।

এ বিষয়ে কামালপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. রাছেদুউজ্জামান রাছেল জানান, নদী রক্ষায় ডাম্পিং (ফেলা) করা জিওব্যাগগুলো বিভিন্ন সময়ে লোকজন কেটে ফেলার কারণে ওই এলাকার প্রতিরোধ ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে। এবার ভাঙনে প্রায় তিন বিঘা জমি নদীগর্ভে গেছে।

পাউবোর উপ-বিভাগীয় প্রকৌশলী মো. হুমায়ুন কবির  বলেন, কামালপুরের বেড়িবাঁধের প্রায় ৫০০ মিটার পূর্ব দিকে নদী ভাঙন দেখা দিয়েছে। গত ৯ আগস্টের ভাঙনে প্রায় ২৫০ মিটার নদীগর্ভে গেছে। তবে ওই এলাকায় কোনো বসতবাড়ি ছিল না।

তিনি বলেন, ওই এলাকায় নদী ভাঙন রক্ষায় স্থায়ী কোনো ব্যবস্থা নেই। তবে ভাঙনের খবর পেয়েই আমরা জিওব্যাগ ফেলা শুরু করেছি। এতে ভাঙন প্রবণতা কমে গেছে। এ ছাড়াও স্থায়ীভাবে ভাঙন প্রতিরোধের জন্য প্রস্তাবনা পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )