1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ববাজারে আরও কমলো জ্বালানি তেলের দাম উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তে উত্তাল চুয়েট, সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল বিদায়ের সুরে জাতিসংঘ প্রধান গুতেরেস, আলোচনায় গাজা উপত্যকা, এআই ও নিরাপত্তা পরিষদ রাতে ঘরে ঘুমিয়েছিল মাদ্রাসাছাত্র, সকালে ধান ক্ষেতের পাশে মরদেহ যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’ পোস্ট দেয়া ছাত্রদল নেতা বহিষ্কার শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শাহ ফরিদ আহমেদের ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ জ্বালানি নিয়ে পোস্ট করায় পদ হারালেন ছাত্রদল নেতা ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর ঝোপে মিলল ৮ বছরের শিশুর মরদেহ

চার বছর পর পাকিস্তানে ফিরছেন নওয়াজ শরিফ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ১২৬ জন দেখেছেন

পাকিস্তানের বিদায়ী প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানালেন, প্রায় চার বছর পর আগামী মাসেই লন্ডন থেকে দেশে ফিরবেন তার বড় ভাই ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। জিও টিভির ক্যাপিটল টক নামক এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

শাহবাজ শরিফ বলেন, তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি সুরাহা করার পর আমি লন্ডন সফরে যেতে চাই। সেখানে তার সঙ্গে বসে পরবর্তী কর্মসূচি চূড়ান্ত করব। যদি সৃষ্টিকর্তা অনুমতি দেন, তিনি (নওয়াজ) পরের মাসে পাকিস্তানে ফিরে আসবেন।

উল্লেখ্য, নওয়াজ শরিফ একাধিক মামলার আসামি। দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত হওয়ার পর চিকিৎসার জন্য ২০১৯ সালের নভেম্বরে দেশ ছাড়েন তিনি। পরে বিচারের মুখোমুখি হওয়ার ভয়ে আর দেশে ফেরেননি।

গত বছর শাহবাজ শরিফ ক্ষমতায় আসার পর থেকেই নওয়াজের দেশে ফেরার গুঞ্জন শুরু হয়। দেশে ফিরে সব কিছু ঠিক থাকলে নওয়াজ শরিফ পিএমএল-এনের হয়ে নেতৃত্ব দেবেন এবং আগামী জাতীয় নির্বাচনে রাজনৈতিক প্রচারণা চালাবেন বলেও জানান শাহবাজ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )