1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ববাজারে আরও কমলো জ্বালানি তেলের দাম উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তে উত্তাল চুয়েট, সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল বিদায়ের সুরে জাতিসংঘ প্রধান গুতেরেস, আলোচনায় গাজা উপত্যকা, এআই ও নিরাপত্তা পরিষদ রাতে ঘরে ঘুমিয়েছিল মাদ্রাসাছাত্র, সকালে ধান ক্ষেতের পাশে মরদেহ যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’ পোস্ট দেয়া ছাত্রদল নেতা বহিষ্কার শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শাহ ফরিদ আহমেদের ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ জ্বালানি নিয়ে পোস্ট করায় পদ হারালেন ছাত্রদল নেতা ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর ঝোপে মিলল ৮ বছরের শিশুর মরদেহ

ইমরানকে ক্ষমতাচ্যুত করার পেছনে ছিল যুক্তরাষ্ট্র

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ১৩১ জন দেখেছেন

পাকিস্তানের জনপ্রিয় প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়ার জন্য মার্কিন পররাষ্ট্র দপ্তর ইসলামাবাদের ওপর ব্যাপক চাপ সৃষ্টি করেছিল। ইউক্রেন যুদ্ধের প্রশ্নে ইমরান খান যুক্তরাষ্ট্রের পক্ষে অবস্থান না নেয়ায় ওয়াশিংটন ক্ষুব্ধ হয়ে এই ব্যবস্থা নেয়।

মার্কিন সংবাদ মাধ্যম ‘দ্য ইন্টারসেপ্ট’ গতকাল বুধবার পাকিস্তানের একটি সামরিক সূত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে। পাকিস্তানের সামরিক সূত্রের কাছ থেকে ইন্টারসেপ্ট একটি কূটনৈতিক বার্তা হাতে পেয়েছে যার মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে যে, ইমরান খানকে সরিয়ে দেয়ার জন্য যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূতের সঙ্গে মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা ২০২২ সালের ৭ মার্চ বৈঠক করেছিলেন।

ওই বৈঠকে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু পাকিস্তানি রাষ্ট্রদূতকে বলেছিলেন, ‘যুক্তরাষ্ট্র এবং ইউরোপের জনগণ খুবই উদ্বিগ্ন যে, ইউক্রেন ইস্যুতে কেন পাকিস্তান এমন শক্তভাবে নিরপেক্ষ অবস্থান নিচ্ছে।’

বৈঠকে ডোনাল্ড লু প্রধানমন্ত্রী ইমরান খানকে নিরপেক্ষ নীতি গ্রহণের জন্য দোষারোপ করেন। এ সময় পাকিস্তানি রাষ্ট্রদূত আসাদ মাজিদ খান মার্কিন কর্মকর্তাদেরকে তাদের ভুল সংশোধনের চেষ্টা করে বলেন, ‘ইউক্রেন প্রশ্নে ইমরান খান একা নন বরং পুরো সরকার একই নীতি গ্রহণ করেছে।’

তখন ডোনাল্ড লু বলেন, ‘ইমরান খানের আচরণই সমস্যার কারণ। তবে যদি পাকিস্তানের সংসদে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা ভোট সফল হয় তাহলে ওয়াশিংটন সবকিছু ক্ষমা করবে। অন্যথায় আমি মনে করি পরিস্থিতি খারাপ হবে। ইমরান খানকে কোণঠাসা করার জন্য ইউরোপও আমেরিকাকে অনুসরণ করবে।’

বৈঠক সম্পর্কে রাষ্ট্রদূত আসাদ মাজিদ খান যে কথা বলেছেন তাও উঠে এসেছে ওই কূটনৈতিক বার্তায়। তিনি বলেছিলেন, ‘পরিস্থিতি দেখে মনে হচ্ছিল এই হুমকি সরাসরি হোয়াইট হাউস থেকে এসেছে যার শক্ত কোনো জবাব দেয়া দরকার।’ এর এক সপ্তাহের মধ্যেই ইমরান খান এই কূটনৈতিক বার্তার কপি হাতে পান এবং তিনি সরাসরি বলেন, ‘তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়ার জন্য আমেরিকার চাপ সৃষ্টি করেছে।’

এপ্রিল মাসেই পাকিস্তানের জাতীয় সংসদে অনাস্থা ভোটের আয়োজন করা হয় এবং তাতে চিরশত্রু মুসলিম লীগ ও পাকিস্তান পিপলস পার্টি এক হয়ে ইমরান খানের বিরুদ্ধে অবস্থান নেয়। শেষ পর্যন্ত ডোনাল্ড লু’র পরিকল্পনা অনুযায়ী আস্থা ভোটে ইমরান খানকে হারিয়ে দেয়া হয় এবং মুসলিম লীগ নেতা শাহবাজ শরীফকে প্রধানমন্ত্রী করা হয়। তবে ইমরান খানকে পাকিস্তানের ক্ষমতা থেকে সরিয়ে দেয়ার ব্যাপারে সব ধরনের অভিযোগ অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র।

ইমরান খানকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়ার পর ইউক্রেন ইস্যুতে পাকিস্তানের পররাষ্ট্রনীতি রাতারাতি বদলে যায় এবং পাকিস্তান থেকে অস্ত্র তৈরির অনেক উপাদান কিয়েভে পাঠানো হয়। বিনিময়ে পাকিস্তানি সামরিক বাহিনীকে যুক্তরাষ্ট্র যৌথ মহড়া, অভিযান পরিচালনা, প্রশিক্ষণ এবং সামরিক সরঞ্জাম দিয়ে পুরস্কৃত করে।

সূত্র : পার্সটুডে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )