1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
ইউরো জেতানো অধিনায়ককে ছাড়াই স্পেনের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা সকাল থেকে রাত পর্যন্ত ৬ জেলায় সড়ক দুর্ঘটনায় ২৭ জন নিহত বিএনপি সরকারের তিন মাসে ধর্ষণের শিকার ১৩৭ জন, ৯১ জনই শিশু নাড়ির টানে জীবনের ঝুঁকি নিয়ে খোলা ট্রাক-পিকআপে ফিরছে মানুষ একাধিক উপদেষ্টার প্রভাবে তিনবার পদত্যাগ করতে চেয়েছিলাম: তৌহিদ হোসেন আওয়ামী লীগের সভাপতি পদ ছাড়তে অস্বীকৃতি জানালেন শেখ হাসিনা টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের পরিচয় পাওয়া গেছে জাতিসংঘের নামে ‘মিথ্যা মৃত্যুর সংখ্যা’ প্রচার করে জুলাই নিয়ে বয়ান দাঁড় করানো হয়েছে: আরাফাত পাকিস্তানে সেনাবাহী ট্রেনে ভয়াবহ হামলায় নিহত ২৪ একটি টিকিটও বিক্রি হয়নি ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমার

রাজধানীতে ভোর থেকে বৃষ্টি, স্বস্তির সঙ্গে ভোগান্তি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ১০১ জন দেখেছেন

রাজধানীতে আজ ভোর থেকে শুরু হয়েছে স্বস্তির বৃষ্টি। থেমে থেমে বৃষ্টি চলেছে। এদিকে আবহাওয়া অধিদপ্তর বলছে, সোমবার (৭ আগস্ট) দেশের বেশির ভাগ এলাকায় বৃষ্টি বাড়তে পারে। বিশেষ করে চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে।

ঢাকাসহ উত্তর-মধ্যাঞ্চলেও বৃষ্টি সামান্য বাড়তে পারে। তবে উপকূলীয় জেলাগুলোর মতো প্রবল বর্ষণ হওয়ার আশঙ্কা নেই। বৃষ্টি বেড়ে যাওয়ায় আজ দেশের বেশির ভাগ এলাকায় তাপমাত্রা কমতে পারে।

চট্টগ্রাম ও বরিশাল বিভাগেও বেশ বৃষ্টি ঝরছে। গত মাসজুড়ে প্রায় বৃষ্টিহীন থাকার পর আগস্টে এসে যেন ওই ঘাটতি পুষিয়ে দেওয়া শুরু করছে প্রকৃতি।

তবে এতে বিপাকে সাধারণ মানুষ। বিরামহীন বৃষ্টিতে বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, দুর্ভোগে পড়েছেন চলাচলকারীরা। এছাড়াও যানজট তো নিত্যদিনের সঙ্গি। বৃষ্টিতে সেটি যেন তা আরও বেড়ে যায় কয়েকগুণ।

বৃষ্টি থাকায় শিক্ষার্থীদের স্কুলে যেতে, কাজে বের হওয়া এবং অফিসগামী মানুষদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এদিকে গণপরিবহন সংকট ও কিছু কিছু সড়কে যানজট ভোগান্তির মাত্রা আরও বাড়িয়েছে। একই সঙ্গে রিকশা বা সিএনজিচালিত অটোরিকশাচালকরা অতিরিক্ত ভাড়া হাকাচ্ছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )