1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম
উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তে উত্তাল চুয়েট, সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল বিদায়ের সুরে জাতিসংঘ প্রধান গুতেরেস, আলোচনায় গাজা উপত্যকা, এআই ও নিরাপত্তা পরিষদ রাতে ঘরে ঘুমিয়েছিল মাদ্রাসাছাত্র, সকালে ধান ক্ষেতের পাশে মরদেহ যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’ পোস্ট দেয়া ছাত্রদল নেতা বহিষ্কার শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শাহ ফরিদ আহমেদের ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ জ্বালানি নিয়ে পোস্ট করায় পদ হারালেন ছাত্রদল নেতা ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর ঝোপে মিলল ৮ বছরের শিশুর মরদেহ ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই

ভারতে চলন্ত ট্রেনে এলোপাথাড়ি গুলি নিরাপত্তাকর্মীর, নিহত ৪

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ১৪৭ জন দেখেছেন

ভারতে চলন্ত ট্রেনে নিরাপত্তাকর্মীর গুলিতে চারজন নিহত হয়েছে। তাদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তা, ট্রেনটির প্যান্ট্রি কারের এক কর্মী ও দু’জন সাধারণ যাত্রী রয়েছেন।

অভিযুক্ত নিরাপত্তাকর্মী ভারতের রেলওয়ে প্রোটেকশন ফোর্স বা আরপিএফের কনস্টেবল। তার নাম চেতন সিং।

সোমবার ভোর সাড়ে ৫টার দিকে জয়পুর এক্সপ্রেসে এ ঘটনা ঘটে। ট্রেনটি রাজস্থানের জয়পুর থেকে মহারাষ্ট্রের মুম্বাইয়ের উদ্দেশে যাচ্ছিল।

ভারতীয় রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার ভোর ৫টা ২৩ মিনিটে ট্রেনটি পালঘর স্টেশন দিয়ে যাচ্ছিল। ওই সময় হঠাৎ করে ওই পুলিশকর্মী তার বন্দুক দিয়ে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন।

পশ্চিম রেলওয়েকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, জয়পুর এক্সপ্রেসের বি ফাইভ কোচে যাত্রীদের নিরাপত্তার দায়িত্বে ছিলেন চেতন সিং। গুলি চালিয়ে চারজনকে হত্যার পরই ট্রেনের চেন টেনে তিনি পালানোর চেষ্টা করেন। তবে তাকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হয়। তার অস্ত্রটিও জব্দ করা হয়েছে।স্থানীয় পুলিশ সূত্র জানিয়েছে, মানসিকভাবে অসুস্থ ছিলেন চেতন সিং। বেশ কিছুদিন ধরেই তিনি ছুটি চাইছিলেন। ঘটনার আগের দিন তিনি বলেছিলেন, তার অসহিষ্ণু লাগছে। তখন তাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল।

এদিকে ঘটনার পর ট্রেনটি বরিভালি স্টেশনে দাঁড় করানো হয়।

সেখান থেকে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য স্থানীয় বাবাসাহেব অম্বেডকর হাসপাতালে পাঠানো হয়েছে। সূত্র: এনডিটিভি, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, টাইমস অব ইন্ডিয়া

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )