1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম
উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তে উত্তাল চুয়েট, সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল বিদায়ের সুরে জাতিসংঘ প্রধান গুতেরেস, আলোচনায় গাজা উপত্যকা, এআই ও নিরাপত্তা পরিষদ রাতে ঘরে ঘুমিয়েছিল মাদ্রাসাছাত্র, সকালে ধান ক্ষেতের পাশে মরদেহ যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’ পোস্ট দেয়া ছাত্রদল নেতা বহিষ্কার শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শাহ ফরিদ আহমেদের ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ জ্বালানি নিয়ে পোস্ট করায় পদ হারালেন ছাত্রদল নেতা ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর ঝোপে মিলল ৮ বছরের শিশুর মরদেহ ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই

অকাস চুক্তিতে নিউডিল্যান্ডকে চায় যুক্তরাষ্ট্র

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ৯৭ জন দেখেছেন

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বিষয়ক ‘অকাস চুক্তি’তে নিউজিল্যান্ডকেও নিতে চায় আমেরিকা।

নিউজিল্যান্ডে গিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন বলেছেন, ওয়েলিংটনের জন্যও অকাসের দরজা খোলা আছে। অন্যরাও চাইলে এতে সামিল হতে পারে।

তিনি আরও বলেছেন, “আমরা দীর্ঘদিন ধরে নিউজিল্যান্ডের সঙ্গে সবচেয়ে গুরুত্বপূর্ণ জাতীয় নিরাপত্তার বিষয়টি নিয়ে কাজ করেছি। আমরা অকাস তৈরি করেছি। সেখানে নিউজিল্যান্ডের জন্যও দরজা খোলা।”

নিউজিল্যান্ডের প্রতিক্রিয়া

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস হপকিনস বুধবার বলেছেন, “অকাস নিয়ে আমরা আলোচনার দরজা খুলে রেখেছি।”

নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার বলেছেন, “নিউজিল্যান্ড পরমাণু-মুক্ত বিশ্ব চায়। আমরা আমাদের এই অবস্থান বদলাব না। আমরা পরমাণু সাবমেরিন-মুক্ত প্রশান্ত মহাসাগর চাই।”

অকাস চুক্তি কী?

অকাস হলো ২০৩০-এর শেষে বা ২০৪০-এর গোড়ার দিকে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার নতুন উচ্চপ্রযুক্তির সাবমেরিন তৈরি ও মোতায়েনের পরিকল্পনা। এই উন্নত প্রযুক্তি দেবে যুক্তরাষ্ট্র।

এই চুক্তি অনুসারে ব্রিটিশ ও আমেরিকার সাবমেরিন অস্ট্রেলিয়ায় মোতায়েন করা হবে। অস্ট্রেলিয়ার নৌবাহিনীর কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে।

দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডই হলো আমেরিকার প্রধান বন্ধু দেশ।

কিন্তু অকাস নিয়ে নিউজিল্যান্ডের সামনে একটা চ্যালেঞ্জ আছে। তারা বাণিজ্যিক ক্ষেত্রে চীনের উপর খুব বেশি করে নির্ভরশীল। সম্প্রতি নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী বেইজিং সফর করেছেন। দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার কথা বলা হয়েছে।

চীন মনে করে অকাস হয়েছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভারসাম্য ব্যাহত করতে। অর্থাৎ, অকাসের লক্ষ্য হলো চীনের প্রভাব খর্ব করা। সেখানে নিউজিল্যান্ড যোগ দিলে চীনের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে। সূত্র: রয়টার্স। 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )