1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

ডিএমপির দুই থানার ওসিসহ ৫ কর্মকর্তাকে বদলি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
  • ১২৮ জন দেখেছেন

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহজাহানপুর ও কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পাঁচজনকে বদলি করা হয়েছে। সোমবার ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।

আদেশে শাহজাহানপুর থানার ওসি মো. ফারুকুল আলমকে কাফরুল থানার ওসি ও কাফরুল থানার ওসি মো. হাফিজুর রহমানকে শাহজাহানপুর থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে।

একই আদেশে গোয়েন্দা-গুলশান বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক এম এম মুর্শেদকে প্রফেশনাল স্টান্ডার্ড অ্যান্ড ইন্টারনাল ইনভেস্টিগেশন বিভাগে বদলি করা হয়েছে। এছাড়া পৃথক এক আদেশে ডিএমপির শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক পদমর্যাদার দুজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

তারা হলেন ডিএমপির লাইনওআরের শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক মাহাবুব ইসলামকে ট্রাফিক কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে এবং ট্রাফিক-মতিঝিল বিভাগের শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক মো. জুলকার নায়েনকে পিআই-বংশাল হিসেবে বদলি করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )