1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম
মেসির বিদায়ে আবেগঘন বার্তা রোনালদোর, দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বীকে জানালেন শ্রদ্ধা গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফটকে দুই ককটেল বিস্ফোরণ, আতঙ্কে শিক্ষার্থীরা সড়ক পরিবহন খাতের চাঁদাবাজি ও সিন্ডিকেট বন্ধের আহ্বান রিজভীর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ভিডিও যাচাই না করে শেয়ার নয় তানজিদের ঝোড়ো ৮৩ রানের পর ধস, প্রথম দিনে ৩১৭ রানে ৮ উইকেট হারাল বাংলাদেশ এক বছরের মধ্যে নিজস্ব এআই অবকাঠামো চালুর পরিকল্পনা বাংলাদেশের, গুরুত্ব পাবে বাংলা ভাষার প্রযুক্তি গুজবনির্ভর শেয়ার লেনদেন ঠেকাতে নতুন বিধিমালা করছে বিএসইসি আন্তর্জাতিক আইন ও মানবাধিকার রক্ষায় অবদানের স্বীকৃতি, শান্তিতে নোবেল পেলেন নাভি পিল্লাই সেপ্টেম্বরে অর্থনৈতিক কর্মকাণ্ডে ফের সংকোচন, পিএমআই নেমে ৪৮.৬ জ্বালানি আমদানিতে ৩১০ কোটি ডলারের ঋণ নিশ্চিত, সুদের হার প্রায় ৫.৩৮ শতাংশ

রংপুরে আ’লীগের শান্তি সমাবেশ ও উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ১৩৭ জন দেখেছেন

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উন্নয়ন শোভাযাত্রা ও শান্তি সমাবেশ করেছে রংপুর জেলা আওয়ামীলীগ।

বুধবার (১৯ জুলাই) দুপুরে নগরীর বেতপট্টিস্থ রংপুর জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে জেলার বিভিন্ন স্থান থেকে আগত নেতা কর্মীদের নিয়ে এক শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

শান্তি সমাবেশে বক্তব্য দেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (দায়িত্ব প্রাপ্ত রংপুর বিভাগ) সাবেক ছাত্রনেতা সুজিত রায় নন্দী, জেলা আওয়ামী লীগের আহ্বায়ক একেএম শায়েদাত হোসেন বকুল, যুগ্ম আহ্বায়ক মাজেদ আলী বাবুল, মহানগর আওয়ামী লীগের আহবায়ক ডা: দেলোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক আবুল কাশেমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শান্তি সমাবেশে আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেন, আগামী নির্বাচনে জনগণকে বিভ্রান্ত করতে বিএনপি অশুভ আন্দোলনে নেমেছে। তারা দেশ ও জনগণের ক্ষতিসাধন করে আন্দোলন করতে চায়। দেশের এই অগ্রগতিকে যারা আন্দোলনের নাম করে থেমে দিতে চায় তাদেরকে প্রতিহত করতে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান তার।

আগামী ৫ই আগষ্ট বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুরে দলের বিভাগীয় সমাবেশে যোগ দিয়ে ভাষন দিবেন। প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে রংপুর জেলা আওয়ামীলীগ এখন অনেক উজ্জীবিত। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যে শান্তিপূর্ণভাবে হবে তারই জানান দিচ্ছি আমরা এসব শান্তিপূর্ণ সমাবেশ থেকে। এছাড়াও প্রধানমন্ত্রীর উপস্থিতিতে রংপুর জিলা স্কুল মাঠে বিভাগীয় সমাবেশকে সফল করতে নেতাকর্মীদের নির্দেশ দেন দলের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী।

শান্তি সমাবেশের আলোচনা শেষে জেলা আওয়ামী লীগের ব্যানারে শহরে উন্নয়ন শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয় ।এতে জেলা আওয়ামীলীগ ও মহানগর আওয়ামীলীগ এবং জেলার প্রত্যেকটি উপজেলা থেকে আসা আওয়ামীলীগের নেতাকর্মীরা অংশ নেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )