1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম
মেসির বিদায়ে আবেগঘন বার্তা রোনালদোর, দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বীকে জানালেন শ্রদ্ধা গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফটকে দুই ককটেল বিস্ফোরণ, আতঙ্কে শিক্ষার্থীরা সড়ক পরিবহন খাতের চাঁদাবাজি ও সিন্ডিকেট বন্ধের আহ্বান রিজভীর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ভিডিও যাচাই না করে শেয়ার নয় তানজিদের ঝোড়ো ৮৩ রানের পর ধস, প্রথম দিনে ৩১৭ রানে ৮ উইকেট হারাল বাংলাদেশ এক বছরের মধ্যে নিজস্ব এআই অবকাঠামো চালুর পরিকল্পনা বাংলাদেশের, গুরুত্ব পাবে বাংলা ভাষার প্রযুক্তি গুজবনির্ভর শেয়ার লেনদেন ঠেকাতে নতুন বিধিমালা করছে বিএসইসি আন্তর্জাতিক আইন ও মানবাধিকার রক্ষায় অবদানের স্বীকৃতি, শান্তিতে নোবেল পেলেন নাভি পিল্লাই সেপ্টেম্বরে অর্থনৈতিক কর্মকাণ্ডে ফের সংকোচন, পিএমআই নেমে ৪৮.৬ জ্বালানি আমদানিতে ৩১০ কোটি ডলারের ঋণ নিশ্চিত, সুদের হার প্রায় ৫.৩৮ শতাংশ

বরিশালে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ১৬৩ জন দেখেছেন

বরিশালে বিশাল শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা করেছে আওয়ামী লীগ। আজ মঙ্গলবার শেষ বিকেলে নগরীর সদর রোডের দলীয় কার্যালয় চত্ত্বর থেকে বের হওয়া শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

দেশব্যাপী বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচী অনুযায়ী মঙ্গলবার বিকেল ৫টায় নগরীর সদর রোডের দলীয় কার্যালয় চত্ত্বর থেকে একটি শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা বের করে মহানগর ও জেলা আওয়ামী লীগ। মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও বিদায়ী সিটি মেয়র সাদিক আবদুল্লাহর নেতৃত্বে বিশাল শোভাযাত্রাটি সদর রোড, লাইন রোড, চকবাজার ও ফজলুল হক এভিনিউ হয়ে ফের দলীয় কার্যালয় চত্ত্বরে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি সাইদুর রহমান রিন্টু ও মো. আনোয়ার হোসাইনসহ জেলা ও মহানগর আওয়ামী লীগ, ৩০টি ওয়ার্ড আওয়ামী লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )