1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম
মেসির বিদায়ে আবেগঘন বার্তা রোনালদোর, দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বীকে জানালেন শ্রদ্ধা গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফটকে দুই ককটেল বিস্ফোরণ, আতঙ্কে শিক্ষার্থীরা সড়ক পরিবহন খাতের চাঁদাবাজি ও সিন্ডিকেট বন্ধের আহ্বান রিজভীর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ভিডিও যাচাই না করে শেয়ার নয় তানজিদের ঝোড়ো ৮৩ রানের পর ধস, প্রথম দিনে ৩১৭ রানে ৮ উইকেট হারাল বাংলাদেশ এক বছরের মধ্যে নিজস্ব এআই অবকাঠামো চালুর পরিকল্পনা বাংলাদেশের, গুরুত্ব পাবে বাংলা ভাষার প্রযুক্তি গুজবনির্ভর শেয়ার লেনদেন ঠেকাতে নতুন বিধিমালা করছে বিএসইসি আন্তর্জাতিক আইন ও মানবাধিকার রক্ষায় অবদানের স্বীকৃতি, শান্তিতে নোবেল পেলেন নাভি পিল্লাই সেপ্টেম্বরে অর্থনৈতিক কর্মকাণ্ডে ফের সংকোচন, পিএমআই নেমে ৪৮.৬ জ্বালানি আমদানিতে ৩১০ কোটি ডলারের ঋণ নিশ্চিত, সুদের হার প্রায় ৫.৩৮ শতাংশ

‘সুষ্ঠু ভোটগ্রহণে যা করা দরকার সব নির্দেশনা দেয়া হয়েছে’

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ১২১ জন দেখেছেন

নির্বাচন কমিশনার রাশিদা সুলতানা জানিয়েছেন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে ভোটগ্রহণের জন্য যা যা করা দরকার সে বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে। সোমবার (১৭ জুলাই) ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে রাজধানীর বনানী বিদ্যানিকেতন কেন্দ্র পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

সোমবার (১৭ জুলাই) ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটগ্রহণ চলবে সকাল ৮ থেকে বিকেল ৪টা পর্যন্ত। ঢাকা-১৭ উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা হলেন—বাংলাদেশ আওয়ামী লীগের অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাত (নৌকা প্রতীক নিয়ে), জাতীয় পার্টির (লাঙল) সিকদার আনিসুর রহমান, স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম উরফে হিরো আলম (একতারা), জাকের পার্টির কাজী রশিদুল হাসান (গোলাপ), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের আক্তার হোসেন (ছড়ি), স্বতন্ত্র প্রার্থী তরিকুল ইসলাম ভূঁইয়া (ট্রাক), বাংলাদেশ কংগ্রেসের রেজাউল করিম স্বপন (ডাব) এবং তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান (সোনালি আঁশ)।

এ নির্বাচন উপলক্ষে রবিবার (১৬ জুলাই) দিবাগত রাত ১২টার পর থেকে নির্বাচনী এলাকায় ট্রাক, মিনিবাস, মাইক্রোবাস, জিপ, পিকআপ, কার ও ইজিবাইক চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তবে মহাসড়কগুলো এ নিষেধাজ্ঞার বাইরে রয়েছে। এ ছাড়া নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, নির্বাচন পর্যবেক্ষক ও সাংবাদিক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জরুরি সেবার কাজে ব্যবহৃত যানবাহনের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা শিথিল রাখা হয়েছে।

জানা যায়, ১ হাজার ৩৪০ জন কর্মকর্তা ঢাকা ১৭ আসনের নির্বাচনের দায়িত্বে রয়েছেন। প্রত্যেক কেন্দ্রে রয়েছেন ৫ জন পুলিশ, ২ জন আনসারসহ মোট ১৯ জন আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্য। এছাড়া ১২৪টি কেন্দ্রের মধ্যে দুচারটি কেন্দ্র ছাড়া কোনো কেন্দ্রে নেই ঝুঁকিও। ১০ প্ল্যাটুন বিজিবিসহ মাঠে রয়েছে মোবাইল কোর্ট ও স্ট্রাইকিং ফোর্স।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৫, ১৮, ১৯ ও ২০ নম্বর ওয়ার্ড এবং ঢাকা সেনানিবাস এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৭ আসনে ১২৪টি ভোটকেন্দ্রের অধীনে ৬০৫টি ভোটকক্ষের মোট ভোটার সংখ্যা তিন লাখ ২৫ হাজার ২০৫। এর মধ্যে পুরুষ এক লাখ ৭১ হাজার ৬২৫ জন ও নারী ভোটার এক লাখ ৫৩ হাজার ৫৮০ জন।

প্রসঙ্গত, গত ১৫ মে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য ও চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক। তার মৃত্যুতে আসনটি শূন্য হয়। শূন্য আসনে গত ১ জুন উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )