1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম
মেসির বিদায়ে আবেগঘন বার্তা রোনালদোর, দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বীকে জানালেন শ্রদ্ধা গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফটকে দুই ককটেল বিস্ফোরণ, আতঙ্কে শিক্ষার্থীরা সড়ক পরিবহন খাতের চাঁদাবাজি ও সিন্ডিকেট বন্ধের আহ্বান রিজভীর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ভিডিও যাচাই না করে শেয়ার নয় তানজিদের ঝোড়ো ৮৩ রানের পর ধস, প্রথম দিনে ৩১৭ রানে ৮ উইকেট হারাল বাংলাদেশ এক বছরের মধ্যে নিজস্ব এআই অবকাঠামো চালুর পরিকল্পনা বাংলাদেশের, গুরুত্ব পাবে বাংলা ভাষার প্রযুক্তি গুজবনির্ভর শেয়ার লেনদেন ঠেকাতে নতুন বিধিমালা করছে বিএসইসি আন্তর্জাতিক আইন ও মানবাধিকার রক্ষায় অবদানের স্বীকৃতি, শান্তিতে নোবেল পেলেন নাভি পিল্লাই সেপ্টেম্বরে অর্থনৈতিক কর্মকাণ্ডে ফের সংকোচন, পিএমআই নেমে ৪৮.৬ জ্বালানি আমদানিতে ৩১০ কোটি ডলারের ঋণ নিশ্চিত, সুদের হার প্রায় ৫.৩৮ শতাংশ

সিলেটে মোটরসাইকেলের ধাক্কায় কনস্টেবল নিহত

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ১৫৫ জন দেখেছেন

সিলেটে চেকপোস্টে দায়িত্ব পালন করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে এক পুলিশ কনস্টেবল মারা গেছেন।

রবিবার দুপুর সাড়ে ১২টায় সিলেটের দক্ষিণ সুরমার পারাইরচকে এ ঘটনা ঘটে।

নিহত পুলিশ কনস্টেবলের নাম ফয়ছল মাহমুদ (২৭)। তিনি সিলেটের জকিগঞ্জ উপজেলার বারগাত্তা গ্রামের বাসিন্দা। তিনি সম্প্রতি সকল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পুলিশের চাকরিতে নিয়োগ পেয়েছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রবিবার সকাল থেকে সিলেটের মোগালাবাজার থানাধীন সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের পারাইরচকে চেকপোস্ট বসিয়ে গাড়ির কাগজপত্র যাচাই করছিল পুলিশ। দুপুর সাড়ে ১২টার দিকে ফেঞ্চুগঞ্জ থেকে সিলেট শহরের দিকে আসা দুই আরোহীবিশিষ্ট একটি মোটরসাইকেলকে চেকপোস্টে থামার সিগন্যাল দেওয়া হয়। কিন্তু মোটরসাইকেলটি সিগন্যাল অমান্য করে বেপরোয়া গতিতে চেকপোস্ট পার হয়ে যায়। এ সময় সেখানে দায়িত্বরত পুলিশ কনস্টেবল ফয়ছল মাহমুদ দৌড়ে গিয়ে মোটরসাইকেলটি থামানোর চেষ্টা করলে তাকে ধাক্কা দিয়ে দুই মোটরসাইকেল আরোহী চলে যান। এ সময় ফয়ছল গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা আইসিইউতে ভর্তি করেন। কিছুক্ষণ পরই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

ফয়ছলকে ধাক্কা দেওয়া দুই মোটরসাইকেল আরোহী হলেন সিলেটের গোলাপগঞ্জ উপজেলার রাম্পা গ্রামের মাহজাব উদ্দিনের ছেলে মাহবুবুর রহমান ও একই উপজেলার কোনাচর গ্রামের মিসবাহ উদ্দিনের ছেলে সামি। অভিযান চালিয়ে তাদেরকে আটক করেছে পুলিশ।

পুলিশ কনস্টেবল ফয়ছলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মোগলাবাজার থানার ওসি এস. এম মাইন উদ্দিন বলেন, দুই মোটরসাইকেল আরোহীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আর ফয়ছলের লাশ এখনও ওসমানী হাসপাতালে রয়েছে। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা আসলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )