1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম
মেসির বিদায়ে আবেগঘন বার্তা রোনালদোর, দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বীকে জানালেন শ্রদ্ধা গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফটকে দুই ককটেল বিস্ফোরণ, আতঙ্কে শিক্ষার্থীরা সড়ক পরিবহন খাতের চাঁদাবাজি ও সিন্ডিকেট বন্ধের আহ্বান রিজভীর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ভিডিও যাচাই না করে শেয়ার নয় তানজিদের ঝোড়ো ৮৩ রানের পর ধস, প্রথম দিনে ৩১৭ রানে ৮ উইকেট হারাল বাংলাদেশ এক বছরের মধ্যে নিজস্ব এআই অবকাঠামো চালুর পরিকল্পনা বাংলাদেশের, গুরুত্ব পাবে বাংলা ভাষার প্রযুক্তি গুজবনির্ভর শেয়ার লেনদেন ঠেকাতে নতুন বিধিমালা করছে বিএসইসি আন্তর্জাতিক আইন ও মানবাধিকার রক্ষায় অবদানের স্বীকৃতি, শান্তিতে নোবেল পেলেন নাভি পিল্লাই সেপ্টেম্বরে অর্থনৈতিক কর্মকাণ্ডে ফের সংকোচন, পিএমআই নেমে ৪৮.৬ জ্বালানি আমদানিতে ৩১০ কোটি ডলারের ঋণ নিশ্চিত, সুদের হার প্রায় ৫.৩৮ শতাংশ

রংপুরে প্রাইভেট প্রাকটিস ও অপারেশন বন্ধের ঘোষণা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ১৩৪ জন দেখেছেন
রাজধানীর সেন্ট্রাল হসপিটালের ডা. মাকসুদা ফরিদা আক্তার মিলি, ডা. মুনা ও শাহজাদীর মুক্তির দাবি জানিয়েছে রংপুরের গাইনী চিকিৎসকরা। দাবি আদায়ে সোম ও মঙ্গলবার (১৭ ও ১৮ জুলাই) প্রাইভেট প্রাকটিস ও বেসরকারি প্রতিষ্ঠানে অপারেশন বন্ধের ঘোষণা দিয়েছেন তারা।
রোববার (১৬ জুলাই) দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে আয়োজিত মানববন্ধন সমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা করেন প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞদের সংগঠন অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি)।
মানববন্ধনে সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ শাহী ফারজানা তাসনীমের সভাপতির বক্তব্য রাখেন। এছাড়া বক্তব্য দেন, রংপুর মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ গাইনী বিশেষজ্ঞ ডাঃ আজিজুল হক, রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ বিমল কুমার রায়, উপাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মাহফুজার রহমান, অধ্যাপক ডাঃ মঞ্জুরুল করিম প্রিন্স প্রমুখ।
সমাবেশে ওজিএসবি’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ শাহী ফারজানা তাসনীম বলেন, আজ আমরা এক ঘন্টা মানববন্ধন করলাম। আগামী ১৭ ও ১৮ জুলাই প্রাইভেট মেডিকেল কলেজ, হাসপাতালসহ প্রাইভেট চেম্বারে আমরা রোগী দেখব না এবং অপারেশন করব না। তবে সরকারি হাসপাতালে অপারেশনসহ স্বাভাবিক কার্যক্রম অব্যহত থাকবে।
তিনি আরও বলেন, যে কোন চিকিৎসক তার সর্বোচ্চ চেষ্টা দিয়ে রোগীর জীবন বাঁচানোর চেষ্টা চালিয়ে যান। নানা জটিলতা থাকায় সেন্ট্রাল হাসপাতালে রোগীটি মারা যায়। এ ঘটনা কোন তদন্ত বা নোটিশ ছাড়াই চিকিৎসকদের গ্রেপ্তার করা হয়। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।
মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, সেন্ট্রাল হসপিটালের ডা. মাকসুদা ফরিদা আক্তার মিলিকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ এবং ডা. মুনা ও শাহজাদীকে অভিযোগ প্রমাণিত হওয়ার আগেই গ্রেপ্তারের তীব্র নিন্দা জানাচ্ছি। অবিলম্বে গ্রেপ্তার হওয়া চিকিৎসকদের মুক্তির দাবি জানাচ্ছি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )