1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম
মেসির বিদায়ে আবেগঘন বার্তা রোনালদোর, দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বীকে জানালেন শ্রদ্ধা গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফটকে দুই ককটেল বিস্ফোরণ, আতঙ্কে শিক্ষার্থীরা সড়ক পরিবহন খাতের চাঁদাবাজি ও সিন্ডিকেট বন্ধের আহ্বান রিজভীর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ভিডিও যাচাই না করে শেয়ার নয় তানজিদের ঝোড়ো ৮৩ রানের পর ধস, প্রথম দিনে ৩১৭ রানে ৮ উইকেট হারাল বাংলাদেশ এক বছরের মধ্যে নিজস্ব এআই অবকাঠামো চালুর পরিকল্পনা বাংলাদেশের, গুরুত্ব পাবে বাংলা ভাষার প্রযুক্তি গুজবনির্ভর শেয়ার লেনদেন ঠেকাতে নতুন বিধিমালা করছে বিএসইসি আন্তর্জাতিক আইন ও মানবাধিকার রক্ষায় অবদানের স্বীকৃতি, শান্তিতে নোবেল পেলেন নাভি পিল্লাই সেপ্টেম্বরে অর্থনৈতিক কর্মকাণ্ডে ফের সংকোচন, পিএমআই নেমে ৪৮.৬ জ্বালানি আমদানিতে ৩১০ কোটি ডলারের ঋণ নিশ্চিত, সুদের হার প্রায় ৫.৩৮ শতাংশ

কারও মাতব্বরির কোনো প্রয়োজন নেই : পরিকল্পনামন্ত্রী

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ১৩৬ জন দেখেছেন

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘আমাদের কারও মাতব্বরির কোনো প্রয়োজন নেই। আমরা নিজেরাই আমাদের পথ ঠিক করব। বিদেশি বন্ধুরা আসবে, আমাদের সঙ্গে চা খাবে, এটুকু ঠিক আছে। কিন্তু তারা আমাদের পরিচালনা করতে চাইবে, এটি গ্রহণযোগ্য নয়।’

আজ রবিবার রাজধানীর আগারগাঁওয়ের বিনিয়োগ ভবনে ‘বিশ্ব যুব দিবস’ উপলক্ষে আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘বিদেশি সাহেবরা আসবে, ঘুরে বেড়াবে, ঠিক আছে। তবে আমরা আমাদের কাজ করতে চাই। আমাদের সম্পদ যেন নিরাপদ-নির্বিঘ্ন থাকে, এর জন্য শান্তিপূর্ণ পরিবেশ দরকার। আগেকার যুগে আমরা মাতব্বর দেখতাম, তারা বিভিন্ন বিষয়ে ঘুরে ঘুরে নসিহত করত। তারা অনেক অর্থের মালিক হয়েছে। যদিও অর্থের উৎস নিয়ে প্রশ্ন আছে। একই সঙ্গে তারা শিক্ষা ও দক্ষতারও মালিক হয়ে গেছে।’

তিনি বলেন, ‘এ মুহূর্তে আমাদের প্রধান কাজ উন্নয়ন। পশ্চাৎমুখিতা থেকে বেরিয়ে এসে দক্ষতা বৃদ্ধির কাজের সময় এখন। দেরিতে শুরু করেছি আমরা। দুদিন আগেও বাংলাদেশ এটি ভুবুক্ষু জাতি ছিল। তবে এখন অভাবনীয় অর্জন নিয়ে সামনে এগিয়ে যাচ্ছি।’

এম এ মান্নান বলেন, ‘সারা বিশ্ব এখন জিজ্ঞেস করে কীভাবে এটি সম্ভব হয়েছে। এটি সম্ভব হয়েছে প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে। আমরা পারি, আমরা পেরেছি, এ বার্তা ছড়িয়ে দিতে হবে এখন।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )