1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম
মেসির বিদায়ে আবেগঘন বার্তা রোনালদোর, দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বীকে জানালেন শ্রদ্ধা গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফটকে দুই ককটেল বিস্ফোরণ, আতঙ্কে শিক্ষার্থীরা সড়ক পরিবহন খাতের চাঁদাবাজি ও সিন্ডিকেট বন্ধের আহ্বান রিজভীর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ভিডিও যাচাই না করে শেয়ার নয় তানজিদের ঝোড়ো ৮৩ রানের পর ধস, প্রথম দিনে ৩১৭ রানে ৮ উইকেট হারাল বাংলাদেশ এক বছরের মধ্যে নিজস্ব এআই অবকাঠামো চালুর পরিকল্পনা বাংলাদেশের, গুরুত্ব পাবে বাংলা ভাষার প্রযুক্তি গুজবনির্ভর শেয়ার লেনদেন ঠেকাতে নতুন বিধিমালা করছে বিএসইসি আন্তর্জাতিক আইন ও মানবাধিকার রক্ষায় অবদানের স্বীকৃতি, শান্তিতে নোবেল পেলেন নাভি পিল্লাই সেপ্টেম্বরে অর্থনৈতিক কর্মকাণ্ডে ফের সংকোচন, পিএমআই নেমে ৪৮.৬ জ্বালানি আমদানিতে ৩১০ কোটি ডলারের ঋণ নিশ্চিত, সুদের হার প্রায় ৫.৩৮ শতাংশ

নীলফামারীতে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময়

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ১০৪ জন দেখেছেন

নীলফামারীতে নবাগত পুলিশ সুপারের সাথে স্থানীয় সংবাদকর্মীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ জুলাই) দুপুরে পুলিশ সুপারের কনফারেন্স রুমে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নীলফামারী জেলার নবাগত পুলিশ সুপার গোলাম সবুর পিপিএম।

অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) আমিরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, নীলফামারী প্রেসক্লাবের সভাপতি তাহমীন হক ববি, সাধারণ সম্পাদক হাসান রাব্বি প্রধান, নীলফামারী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আল ফারুক পারভেজ উজ্জ্বল, সাধারণ সম্পাদক আল আমিন, মাছরাঙা টিভির প্রতিনিধি মঞ্জুরুল আলম সিয়াম, বিটিভির প্রতিনিধি নুর আলম, বৈশাখী টিভির প্রতিনিধি ইসরাত জাহান পল্লবী, মাই টিভি প্রতিনিধি আজিজুল ইসলাম বুলু, সাংবাদিক সুভাষ বিশ্বাস, কালের কন্ঠের প্রতিনিধি ভুবন কুমার নিখিল রায়, ডেইলি স্টারের আসাদুজ্জামান টিপু।

এসময় উপস্থিত ছিলেন,  অতিরিক্ত পুলিশ সুপার( ক্রাইম এন্ড অবস্) সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(নীলফামারী-জলঢাকা সার্কেল) মোস্তফা মঞ্জুর (পিপিএম সেবা), ডিআইও ওয়ান আব্দুর রাজ্জাক, নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ খান মোঃ শাহরিয়ার, ডিবি ওসি রওশন কবীর।

পুলিশ সুপার গোলাম সবুর বলেন, প্রধানমন্ত্রী দেশ থেকে অভাব অনটন দূর করতে এবং বিশ্বের বুকে বাংলাদেশকে আধুনিকায়ন দেশ উপস্থাপন করতে প্রতিদিন ১৮ ঘন্টা কাজ করে যাচ্ছেন। একটি উন্নত বাংলাদেশ গড়তে গেলে সংবাদ মাধ্যম গুরুত্বপূর্ণ। তাই আপনাদের সহযোগিতায় এগিয়ে নিয়ে যাই বাংলাদেশকে। যেকোনো বিষয়ে সংবাদকর্মীদের মতামত জানাতে  এবং কমিউনিটি পুলিশিং ফোরাম সচল রাখার জন্য আহবান জানান তিনি। সবুজে ঘেরা নীলফামারীকে টিমের আওতায় এনে কাজ করার বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন এবং নীলফামারীতে মাদক, জুয়া, সন্ত্রাস, বাল্যবিবাহ, চাঁদাবাজি বন্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )