1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম
মেসির বিদায়ে আবেগঘন বার্তা রোনালদোর, দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বীকে জানালেন শ্রদ্ধা গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফটকে দুই ককটেল বিস্ফোরণ, আতঙ্কে শিক্ষার্থীরা সড়ক পরিবহন খাতের চাঁদাবাজি ও সিন্ডিকেট বন্ধের আহ্বান রিজভীর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ভিডিও যাচাই না করে শেয়ার নয় তানজিদের ঝোড়ো ৮৩ রানের পর ধস, প্রথম দিনে ৩১৭ রানে ৮ উইকেট হারাল বাংলাদেশ এক বছরের মধ্যে নিজস্ব এআই অবকাঠামো চালুর পরিকল্পনা বাংলাদেশের, গুরুত্ব পাবে বাংলা ভাষার প্রযুক্তি গুজবনির্ভর শেয়ার লেনদেন ঠেকাতে নতুন বিধিমালা করছে বিএসইসি আন্তর্জাতিক আইন ও মানবাধিকার রক্ষায় অবদানের স্বীকৃতি, শান্তিতে নোবেল পেলেন নাভি পিল্লাই সেপ্টেম্বরে অর্থনৈতিক কর্মকাণ্ডে ফের সংকোচন, পিএমআই নেমে ৪৮.৬ জ্বালানি আমদানিতে ৩১০ কোটি ডলারের ঋণ নিশ্চিত, সুদের হার প্রায় ৫.৩৮ শতাংশ

সোমবার বিকেলের পর রাজধানীর সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ১৩৪ জন দেখেছেন

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ১৭ জুলাই (সোমবার) বিকেল ৫টার পর থেকে রাজধানী ঢাকা মহানগরীর সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। শনিবার (১৫ জুলাই) বাজুসের সহকারী মহাব্যবস্থাপক (মানব সম্পদ ও প্রশাসন) মো. তানভীর আহমেদ সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, ১৭ জুলাই বাজুসের ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে সারাদেশে উদযাপিত হবে। সেটি সফল করতে ওই দিন বিকেল ৫টার পর রাজধানীর সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

একই দিনে ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে নির্বাচনী এলাকায় কিছু যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মো. আতিয়ার রহমান সই করা গণবিজ্ঞপ্তিতে এ তথ্য পাওয়া গেছে।

এতে বলা হয়, এদিন রাত ১২টা থেকে ১৮ জুলাই দিবাগত রাত ১২টা পর্যন্ত গুলশান, বনানী ও ক্যান্টনমেন্টের কিছু এলাকায় মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ থাকবে। এছাড়া রোববার (১৬ জুলাই) রাত ১২টা থেকে সোমবার (১৭ জুলাই) রাত ১২টা পর্যন্ত গুলশান, বনানী ও ক্যান্টনমেন্টের কিছু এলাকায় বাস, ট্রাক, মিনিবাস, মাইক্রোবাস, জিপ, পিকআপ, প্রাইভেটকার, ইজিবাইক চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )