আজ শনিবার বদরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ঘুড়ে ঘুড়ে সাধারণ মানুষের সাথে সাক্ষাৎ করেন সাবেক ছাত্রলীগ নেত্রী এবং রংপুর জেলা আওয়ামিলীগ এর আহব্বায়ক কমিটির সদস্য সুমনা আক্তার লিলি।
এ সময় তিনি সাধারণ মানুষদের সাথে কুশলাদি বিনিময় এর পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের চিত্র সংবলিত হ্যান্ডবিল বিতরন করেন।
সাধারন মানুষদের অনুরোধ করেন মাননীয় প্রধাণমন্ত্রীর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকায় ভোট দেওয়ার জন্য। তিনি আরো বলেন আওয়ামিলীগ এবং প্রধাণমন্ত্রী শেখ হাসিনা ছাড়া এদেশের উন্নয়ন কেউ করতে পারেনি।
উল্লেখ্য সুমনা আক্তার লিলি তারাগঞ্জ-বদরগঞ্জ আসনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নৌকার মনোনয়ন প্রত্যাশী।
এ বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন “আমি মানুষের জন্য সাধ্যমতো কাজ করি এবং আজীবন কাজ করে যেতে চাই। আসলে মানুষের জন্য কাজ করে আমি এক ধরনের সুখ অনুভব করি। ”
এই প্রচার প্রচারণার সময় তার সাথে তারাগঞ্জ-বদরগঞ্জ ও রংপুর জেলার বিভিন্ন কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।