1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

প্রধানমন্ত্রীর আগমন খবরে চাঙা রংপুরের আওয়ামী লীগ নেতা-কর্মীরা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ১৫ জুলাই, ২০২৩
  • ১৩৬ জন দেখেছেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩০ জুলাই রংপুর আসছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগ বিভিন্ন জেলায় জনসভা করার যে কর্মসূচি নিয়েছে, তাতে অংশগ্রহণ পর্যায়ে তিনি রংপুর জিলা স্কুল মাঠে জনসভায় ভাষণ দেবেন। প্রধানমন্ত্রী আসছেন- এই খবরে আওয়ামী লীগের নেতা-কর্মীরা অনেকটা উজ্জীবিত। বৃহস্পতিবার রাত ও শুক্রবার নগরীতে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে সরব আলোচনা করতে দেখা গেছে দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষকে। জল্পনা-কল্পনা শুরু হয়েছে যে, আসন্ন নির্বাচনের জন্য তিনি রংপুরের প্রার্থীর নাম ঘোষণা করতে পারেন। রংপুরের ছয়টি সংসদীয় আসনের মধ্যে বিগত নির্বাচনে দুটি আসন জাতীয় পার্টিকে ছাড় দেওয়া হয়েছিল। প্রশ্ন উঠেছে : এবারও কি আসন ছাড় দেওয়া হবে নাকি ছয়টি আসনেই নিজেদের প্রার্থী থাকবে। আবার অনেকে বলাবলি করছেন কর্মসংস্থান ও শিল্পায়নে রংপুর অনেক পিছিয়ে। এ বিষয়ে হয়তো কিছুটা আশা-ভরসার আলো দেখা দিতে পারে। এটাও বলাবলি হচ্ছে যে, দীর্ঘদিন থেকে রংপুরে আওয়ামী লীগে গ্রুপিং রয়েছে। দলীয় প্রধানের আগমনে ওসব গ্রুপিং দলাদলি মিটে যাবে। ২০১৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বশেষ রংপুরের পীরগঞ্জে এসেছিলেন। সেখানে নির্বাচনী জনসভায় বক্তৃতাও করেছেন। এর পর শেখ হাসিনা রংপুরে আসেননি।

দলীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ করেন। এ সময় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুর জেলা ও মহানগর শাখার উদ্যোগে ৩০ জুলাই জনসভা আয়োজনের নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও রংপুর-৫ আসনের সংসদ সদস্য এইচ এন আশিকুর রহমান, রংপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু, রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক এ কে এম ছায়াদত হোসেন বকুল, মহানগরের আহ্বায়ক দেলোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম, এইচ এন আশিকুর রহমানের ছেলে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির সদস্য রাশেক রহমান।

দলীয় ঐক্য না থাকায় গত বছরের ডিসেম্বেরে রংপুর সিটি করপোরেশনের নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর শোচনীয় পরাজয় ঘটে। দলীয় অনৈক্যের বিষয়টি নেতা-কর্মীদের মুখে মুখে এখনো ‘আফসোসের সুর’ হয়ে রয়েছে। সিটি নির্বাচনের পরপরই কেন্দ্র থেকে জেলা ও মহানগর আওয়ামী লীগের কমিটি ভেঙে দিয়ে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। গ্রুপিংয়ের কারণে গত ২৪ এপ্রিল কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়নে আওয়ামী লীগের সদস্য সোনা মিয়াকে পিটিয়ে হত্যা করে প্রতিপক্ষ। মিঠাপুকুর উপজেলার এমপি এইচ এন আশিকুর রহমান ও উপজেলা চেয়ারম্যান জাকির হোসেনের দ্বন্দ্ব প্রকাশ্য। গত কয়েক বছর ধরে জাতীয় ও দলীয় বিভিন্ন অনুষ্ঠান পৃথক পৃথকভাবে পালন করে আসছে মিঠাপুকুর আওয়ামী লীগের দুই তরফ। দলীয় নেতা-কর্মীদের ধারণা শেখ হাসিনার সফরে এসব দ্বন্দ্ব নিরসন হতে পারে।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৃহস্পতিবারের বৈঠকের বিষয়ে মহানগর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবুল কাসেম বলেন, বৈঠকে রংপুরের রাজনীতি ও আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নেত্রী কথা বলেছেন। ঐক্যবদ্ধভাবে দলের জন্য কাজ করতে বলেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )