1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
মেসির বিদায়ে আবেগঘন বার্তা রোনালদোর, দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বীকে জানালেন শ্রদ্ধা গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফটকে দুই ককটেল বিস্ফোরণ, আতঙ্কে শিক্ষার্থীরা সড়ক পরিবহন খাতের চাঁদাবাজি ও সিন্ডিকেট বন্ধের আহ্বান রিজভীর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ভিডিও যাচাই না করে শেয়ার নয় তানজিদের ঝোড়ো ৮৩ রানের পর ধস, প্রথম দিনে ৩১৭ রানে ৮ উইকেট হারাল বাংলাদেশ এক বছরের মধ্যে নিজস্ব এআই অবকাঠামো চালুর পরিকল্পনা বাংলাদেশের, গুরুত্ব পাবে বাংলা ভাষার প্রযুক্তি গুজবনির্ভর শেয়ার লেনদেন ঠেকাতে নতুন বিধিমালা করছে বিএসইসি আন্তর্জাতিক আইন ও মানবাধিকার রক্ষায় অবদানের স্বীকৃতি, শান্তিতে নোবেল পেলেন নাভি পিল্লাই সেপ্টেম্বরে অর্থনৈতিক কর্মকাণ্ডে ফের সংকোচন, পিএমআই নেমে ৪৮.৬ জ্বালানি আমদানিতে ৩১০ কোটি ডলারের ঋণ নিশ্চিত, সুদের হার প্রায় ৫.৩৮ শতাংশ

রংপুরে জাপার দুই পক্ষ মুখোমুখি, আসিফের গাড়ি ভাঙচুরে রাঙ্গার কর্মীরা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ১৫ জুলাই, ২০২৩
  • ১৪৭ জন দেখেছেন

রংপুরের গঙ্গাচড়ায় জাতীয় পার্টির (জাপা) মধ্যে আবারও উত্তেজনা দেখা দিয়েছে। নির্বাচনী গণসংযোগকালে জাপা চেয়ারম্যান জি এম কাদেরের ভাতিজা সাবেক এমপি হোসেন মকবুল শাহরিয়ার আসিফের ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুর করা হয়েছে। এ সময় ৪-৫ জন আহত হয়েছেন বলে দাবি করা হয়। গতকাল বিকালে গঙ্গাচড়া উপজেলা সদরের ভুটকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। জাপা থেকে বহিষ্কৃত বর্তমান এমপি মসিউর রহমান রাঙ্গার নির্দেশে এ হামলা হয়েছে বলে দাবি করেন আসিফ। তবে এ দাবি অস্বীকার করেছেন রাঙ্গা। বর্তমানে দুই পক্ষই মুখোমুখি অবস্থানে রয়েছে। যে কোনো সময় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে গঙ্গাচড়া বাজারে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। জানা গেছে, গঙ্গাচড়া আসনের এমপি জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত মসিউর রহমান রাঙ্গা। ওই আসনে এবার জাপা চেয়ারম্যান জি এম কাদেরের ভাতিজা সাবেক এমপি হোসেন মকবুল শাহরিয়ার আসিফ নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন। এরই অংশ হিসেবে গতকাল বিকালে গণসংযোগে বের হন। আসিফের গণসংযোগের খবরে রাঙ্গার নেতা-কর্মীরা গঙ্গাচড়া বাজারে অবস্থান নিয়ে তার পক্ষে স্লোগান দিতে থাকেন। পাশাপাশি আসিফের গাড়িবহরকে গঙ্গাচড়া বাজারে ঢুকতে না দিয়ে সরকারি কলেজের সামনে থেকে বড়বিল ও আলমবিদিতর ইউনিয়নের দিকে যেতে বলা হয়। আসিফ তার গাড়িবহরে থাকা নেতা-কর্মীদের নিয়ে গঙ্গাচড়া সরকারি কলেজ হয়ে সদর ভুটকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গণসংযোগ করেন। পরে বড়বিল মন্থনার দিকে যাওয়ার সময় রাঙ্গার নেতা-কর্মীরা ইটপাটকেল নিক্ষেপ এবং আসিফের ওপর হামলা চালায়। এতে আসিফের দুটি গাড়ির কাচ ভেঙে যায়। এ সময় আসিফের নেতা-কর্মীরা ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। এ সময় ৪-৫ জন আহত হন।

হোসেন মকবুল শাহরিয়ার আসিফ বলেন, ‘স্থানীয় এমপি রাঙ্গা তার সন্ত্রাসী বাহিনী দিয়ে আমার ওপর হামলা চালিয়েছেন। আমার দুটি গাড়ির কাচ ভেঙে ফেলা হয়েছে। অপ্রীতিকর ঘটনা ঘটার কথা বলে আমাকে গঙ্গাচড়া বাজারে পুলিশ গণসংযোগ করতে দেয়নি।’

এ প্রসঙ্গে মসিউর রহমান রাঙ্গা বলেন, ‘আমি এখনো জাপার এমপি। অন্য কোনো দলে যাইনি। আসিফ আমার এলাকায় আমাকে বলে যেতে পারত। আমিই সঙ্গে করে নিয়ে যেতাম। আমাকে না জানিয়ে যাওয়ায় স্থানীয় জনগণ ক্ষুব্ধ হতে পারেন।’ তিনি আরও বলেন, ‘কার কত জনপ্রিয়তা রয়েছে তা নির্বাচনেই বোঝা যাবে।’

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন বলেন, ‘মকবুল শাহরিয়ার আসিফের গণসংযোগে গাড়ির গ্লাস ভাঙচুরের ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ আসেনি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

 

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )