চলে গেলেন না ফেরার দেশে উত্তর জনপদের আপোষহীন সাংবাদিক হিসেবে পরিচিত সময় টিভির ব্যুরো প্রধান ও বিশেষ প্রতিনিধি মমিনুর রহমান রতন সরকার।
বৃহস্পতিবার(১২ জুলাই) রাত সাড়ে ১২টায় হৃদরোগে আক্রান্ত হয়ে রংপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর।
এদিকে তাঁর মৃত্যুতে গভীর ভাবে শোক প্রকাশ করেছেন রংপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. রেজাউল করিম রাজু। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান ।