1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম
নোবেল শান্তি পুরস্কারজয়ী নাভি পিল্লাইকে অভিনন্দন জানালেন ড. মুহাম্মদ ইউনূস রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৩ প্রধানমন্ত্রীর জাপান সফরে গুরুত্ব পাবে বাণিজ্য ও বিনিয়োগ চোটে বার্সেলোনার পরের দুই ম্যাচে খেলতে পারবেন না রাফিনহা চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে ‘খেলাধুলা’ বই, নতুন শিক্ষাবর্ষে চালু সুন্দরবনে বনদস্যু আলিফ বাহিনীর ১৫ সদস্যের আত্মসমর্পণ দেশের আট বিভাগেই বৃষ্টি ও বজ্রবাতের সম্ভাবনা, তাপমাত্রা বাড়তে পারে মহালয়ায় দেবীপক্ষের সূচনা, দুর্গাপূজার প্রস্তুতিতে ব্যস্ত সারা দেশ প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ, আফগানিস্তানের বিপক্ষে লড়াইয়ের অপেক্ষা ব্যাংক খাতের ক্ষতি পোষাতে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন

জনগণ নৌকায় ভোট দিয়েছে বলেই দেশের এত উন্নয়ন: হুইপ ইকবালুর

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ১৪৫ জন দেখেছেন

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেন, দেশ এগিয়ে যাচ্ছে। জনগণ নৌকা মার্কায় ভোট দিয়েছেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েছেন বলেই এ দেশের এত উন্নয়ন।

মঙ্গলবার (১১ জুলাই) প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে দিনাজপুর পৌর শহরের ফুলবাড়ী বাসস্ট্যান্ড হতে ফরিদপুর গোরস্থান পর্যন্ত, স্টাফ কোয়ার্টার মোড় হতে খেড়পট্টি ভায়া আরবান হাসপাতাল মোড় পর্যন্ত ও পুলহাট বড়পুল হতে ফরিদপুর কবরস্থান পর্যন্ত রাস্তার পুনঃনির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দিনাজপুর সদর উপজেলায় প্রত্যেকটি রাস্তার উন্নয়ন হয়েছে। বিদ্যুৎ ঘরে ঘরে পৌঁছে দেয়া হয়েছে। পৌর শহরেও প্রতিটি রাস্তার উন্নয়ন করা হচ্ছে। কোনও রাস্তা ভঙ্গুর থাকবে না। বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকাকালে রাস্তাগুলোতে চলাফেরা করা যেত না। এখন আর তা হয় না। কারণ শেখ হাসিনা প্রধানমন্ত্রী। তিনি শুধু জনগণের কল্যাণে কাজ করেন। চিন্তা করেন কিভাবে দেশকে এগিয়ে নিয়ে যাবে। বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন শেখ হাসিনা।

তিনি বলেন, ঈদ উল আযহায় দিনাজপুরের প্রায় ৭০হাজার পরিবারকে বিনামুল্যে চাল বিতরণ করা হয়েছে। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা দিয়ে আসছে সরকার। দিনাজপুর পৌরসভার মেয়রের দুর্নীতির কারণে পৌরবাসী উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। মেয়রের দুর্নীতির কারণে দিনাজপুরের মানুষ অনেক কষ্ট করেছে। আমরা আর কষ্ট করতে দিবো না। পৌরসভার প্রতিটি রাস্তা সংস্থারের জন্য ৪০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি নিজেই পৌরসভার উন্নয়নের কাজ হাতে নিয়েছি। কারণ পৌরসভার মেয়র ও বিএনপি নেতাকর্মীরা ক্ষমতায় না আসতে পেরে সরকারের বিরুদ্ধে জনগনকে বিভ্রান্ত করছে। উন্নয়নকে বাধাগ্রস্থ করছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের যা কিছু উন্নয়ন হয়েছে তা শেখ হাসিনার হাত ধরেই। ১৩৫ রকমের বিভিন্ন ধরনের ভাতা অসহায় মানুষদের ভাতা দিয়ে আসছেন। ভূমিহীন ও গৃহহীনরা পেয়েছেন জমিসহ নিজস্ব বাড়ি। মহামারি করোনার সময় মানুষদের রক্ষার জন্য বিনামুল্যে ভ্যাকসিনের ব্যবস্থা করেছেন। শুধু যোগাযোগ ব্যবস্থায় নয়, বিদ্যুৎ, স্বাস্থ্য, শিক্ষা, ক্রীড়াসহ প্রতিটি সেক্টরে উন্নয়ন বাস্তবে রুপ নিয়েছে। মানুষের জীবনমান উন্নত করেছেন শেখ হাসিনা। সকলে শান্তিতে আছেন। আগামীতে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানিয়ে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।

এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী এফএম খাইরুল ইসলাম, দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইমদাদ সরকার, দিনাজপুর চেম্বারের সাবেক সভাপতি সুজাউর রব চৌধুরী, দিনাজপুর পৌরসভার নির্বাাহী প্রকৌশলী মিনারুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. শামীম আলম সরকার বাবু, সাধারন সম্পাদক এনাম উল্যাহ জ্যামী, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. মমিনুল ইসলাম, মেসার্স মা এন্টার প্রাইজের স্বত্তাধিকারী শেখ মো. শাহ আলম সিআইপি। এছাড়াও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাঁতীলীগ, দিনাজপুর পৌরসভার কাউন্সিলরবৃন্দ, ঠিকাদার উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )