1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

আগারগাঁও থেকে মতিঝিল মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচলের উদ্বোধন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
  • ১৩৩ জন দেখেছেন

আগারগাঁও থেকে মতিঝিল অংশে মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচলের উদ্বোধন করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার রাজধানীর আগারগাঁও মেট্রোস্টেশনে সেতুমন্ত্রী এ উদ্বোধন ঘোষণা করেন।

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা সরকারের মেগা প্রকল্পের আরেকটি মাইলস্টোন আগারগাঁও হতে মতিঝিল অংশে মেট্রোরেল চলাচল পরীক্ষণের শুভ উদ্বোধন। এখন থেকে জনগণ নিয়মিত পরীক্ষামূলক চলাচল জনগণ প্রত্যক্ষ করতে পারবে। অক্টোবরে শেষ অংশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অংশের যাত্রী চলাচলের শুভ উদ্বোধন করবেন।

ওবায়দুল কাদের বলেন, আজ থেকে আগামী অক্টোবর মাসে ১৫ তারিখ পর্যন্ত সিস্টেম ইন্টিগ্রেশন টেস্ট চলবে। এই টেস্ট শুক্রবারে দিন এবং অন্যান্য দিন রাতে চলবে। আগামী অক্টোবরের শেষ প্রান্তে আমরা আশা করছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অংশের মেট্রোরেল চলাচলের শুভ উদ্বোধন ঘোষণা করবেন।

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা সরকারের একটি গুরুত্বপূর্ণ মেগা প্রকল্প মেট্রোরেল। এটির আরেকটি মাইলফলক আমরা উদ্বোধন করতে যাচ্ছি, সেটি হচ্ছে আগারগাঁও-মতিঝিল রুটে ইন্টিগেশন টেস্ট।

তিনি বলেন, মেট্রোরেলে আমাদের প্রথম কাজ। এরপরে আরও পাঁচটি লাইন আছে। ২০৩০ সালের মধ্যে মেট্রোলের ছয়টি লাইনের কাজ আমরা সম্পূর্ণভাবে সম্পন্ন করতে পারবো। এই লক্ষ্য নিয়েই আমাদের এগিয়ে কাজ চলেছে। এর জন্য ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক সবাইকে নিয়ে কাজ করে যাচ্ছেন।

প্রসঙ্গত, এমআরটি লাইন-৬ প্রকল্পের বর্তমান ব্যয় হচ্ছে ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা। এর মধ্যে উন্নয়ন সহযোগী জাইকার অর্থায়ন ১৯ হাজার ৭১৯ কোটি টাকা ও সরকারি অর্থায়ন ১৩ হাজার ৭৫৩ কোটি টাকা।

প্রথমে প্রকল্পটি মতিঝিল পর্যন্ত হওয়ার কথা থাকলেও ১.১৬ কিলোমিটার পরিধি বাড়িয়ে কমলাপুর রেলস্টেশন পর্যন্ত নেওয়ার সিদ্ধান্ত হয়। ফলে প্রকল্পটির ব্যয় ২১,৯৮৫ কোটি টাকা থেকে বেড়ে ৩৩,৪৭২ কোটি টাকা হয়েছে। এজন্য অতিরিক্ত খরচ হচ্ছে ১১,৪৮৭ কোটি টাকা।

এখন মেট্রোরেল উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১.২৬ কিলোমিটার দীর্ঘ হবে। উত্তরা উত্তর স্টেশন থেকে কমলাপুর পুরো পথ পাড়ি দিতে যাত্রীদের ব্যয় হবে ১০০ টাকা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )