1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

৮ জুলাই থেকে রাত আটটার পরও চলবে মেট্রোরেল

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ৫ জুলাই, ২০২৩
  • ১৫২ জন দেখেছেন

আগামী শনিবার (৮ জুলাই) থেকে রাত আটটার পরও চলবে মেট্রোরেল। এসময় অতিরিক্ত দুটি ট্রেন চলবে। রাত ৮টা ১৫ মিনিটে একটি এবং রাত ৮টা ৩০ মিনিটে একটি ট্রেন আগারগাঁও মেট্রোরেল স্টেশন ছেড়ে যাবে। তবে সাধারণ টিকিট ব্যবহার করে এগুলোতে চড়া যাবে না।

গতকাল মঙ্গলবার ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের উপ-প্রকল্প পরিচালক (গণসংযোগ) তরফদার মাহমুদুর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে এই কথা বলা হয়।

বিবৃতিতে বলা হয়, এ দুটি ট্রেন আগারগাঁও মেট্রোরেল স্টেশন থেকে প্রতিটি স্টেশনে থেমে উত্তরা স্টেশন পর্যন্ত চলাচল করবে। শুধু এমআরটি পাস বা র‌্যাপিড পাস ব্যবহারকারী যাত্রী এগুলোতে যাতায়াত করতে পারবেন।

গত বছর ২৮ ডিসেম্বর ঢাকায় প্রথম মেট্রোরেল চালু হয়। প্রাথমিকভাবে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চালু হয়েছে। আগামী ডিসেম্বর মাসের মধ্যে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চালুর কথা রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )