1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তে উত্তাল চুয়েট, সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল বিদায়ের সুরে জাতিসংঘ প্রধান গুতেরেস, আলোচনায় গাজা উপত্যকা, এআই ও নিরাপত্তা পরিষদ রাতে ঘরে ঘুমিয়েছিল মাদ্রাসাছাত্র, সকালে ধান ক্ষেতের পাশে মরদেহ যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’ পোস্ট দেয়া ছাত্রদল নেতা বহিষ্কার শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শাহ ফরিদ আহমেদের ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ জ্বালানি নিয়ে পোস্ট করায় পদ হারালেন ছাত্রদল নেতা ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর ঝোপে মিলল ৮ বছরের শিশুর মরদেহ ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই

ফিলিস্তিনি শিবিরে ইসরায়েলের সামরিক অভিযানে নিহত অন্তত ৯ জন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
  • ১২৩ জন দেখেছেন

ফিলিস্তিনের পশ্চিম তীরে জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলের সামরিক অভিযানে কমপক্ষে ৯ জন নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছেন।

বিবিসি জানিয়েছে, গতকাল সোমবার রাতে জেনিন শরণার্থী শিবিরে প্রায় ১০০ জন সদস্য নিয়ে সামরিক অভিযান চালায় ইসরায়েল। গতকাল রাত থেকেই ফিলিস্তিনে ব্যাপক ড্রোন হামলা চালাচ্ছে ইসরায়েল বাহিনী।

এরমধ্যেই জেনিনের আশপাশের রাস্তায় জেনিন ব্রিগেড ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছে। তাদের সঙ্গে ইসরায়েলি সামরিক বাহিনীর বন্দুকযুদ্ধ চলছে। শহরের বিভিন্ন স্থানে বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ পাওয়া যাচ্ছে।

ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ শতেয়াহ বলেছেন, ইসরায়েল জেনিন শরণার্থী শিবিরটি ধ্বংস করে সেখানকার বাসিন্দাদের উচ্ছেদের চেষ্টা করছে।

জেনিন শরণার্থী শিবিরে প্রায় ১৪ হাজার ফিলিস্তিনি নাগরিকের বসবাস। ইসরায়েলি সামরিক বাহিনী শিবিরের ৭ নাগরিকের মৃত্যুর কথা স্বীকার করে বলেছে, তারা জেনিনের সন্ত্রাসী অবকাঠামোর ওপর আঘাত হানছে।

দেশটির বর্তমান পরিস্থিতি মোকাবেলায় ইতিমধ্যে জরুরি বৈঠক ডেকেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )