রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অভিযানে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২৫ জুন) সকাল ছয়টা থেকে সোমবার (২৬ জুন) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান, আসামিদের কাছ থেকে ১৫৮ গ্রাম হেরোইন, ৩৮ হাজার ৭ ইয়াবা ও ৫৬ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
তাদের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৮টি মামলা দায়ের করা হয়েছে।