1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

ওয়াগনার বিদ্রোহীদের দমনের হুঁশিয়ারি দিয়ে যা বললেন চেচেন নেতা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ১১০ জন দেখেছেন

বাখমুত দখলের কৃতিত্ব দিয়ে যাদের প্রশংসা করেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই ওয়াগনার বাহিনীই দেশে ফিরে পুতিনবিরোধী বিদ্রোহের ডাক দিয়েছে। এরইমধ্যে একটি আঞ্চলিক সেনা দফতর নিয়ন্ত্রণে নেওয়ার দাবিও করেছে বাহিনীটি।

এবার এই ঘটনার প্রতিক্রিয়ায় চেচেন নেতা রমজান কাদিরভ বিদ্রোহী গোষ্ঠীদের ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে তিনি বিদ্রোহীদের দমন করার হুঁশিয়ারি দিয়ে বলেন, রুশ প্রসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সব কথা তিনি সমর্থন করেন। খবর বিবিসি ও রয়টার্স ।

এক টেলিগ্রাম পোস্টে কাদিরভ বলেন, আপনাকে যে লক্ষ্য দেওয়া হোক না কেন, আপনাকে যে প্রতিশ্রুতি দেওয়া হোক না কেন, আমাদের রাষ্ট্রের সুরক্ষা এবং রাশিয়ান সমাজের সংহতি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং ন্যাশনাল গার্ডের চেচেন যোদ্ধারা ইতিমধ্যেই সহিংস এলাকা চলে গেছে।

উল্লেখ্য, কাদিরভ ২০০৭ সাল থেকে দক্ষিণ রাশিয়ার একটি প্রজাতন্ত্র চেচনিয়া শাসন করেছেন। তিনি একনিষ্ঠভাবে পুতিনকে সমর্থন করেন। এছাড়া রাশিয়াকে সমর্থন দিয়ে ইউক্রেন যুদ্ধে ওয়াগনার অংশগ্রহণ করায় তাকেও সমর্থন দিয়েছে কাদিরভ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )